চার ফুট বাই চার ফুট
২৪ শে মার্চ, ২০১১ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অন্ধকার রাতের গোমরামুখী আকাশ। হঠাৎ ঝড় উঠে বুকে। স্টেইনলেস স্টীলের ছুরির মত ঝকঝকে বিজলী,কী সুন্দর দেখতে! কিন্তু সৌন্দর্যের সে কী অহংকার তার _ নির্দয়ের মত ফালাফালা করে দেয় আকাশের বুক! কালো আকাশ আমার গুমড়ে কেঁদে উঠে_ আ..হা আকাশ _আমার আকাশ_আমার "চার ফুট বাই চার ফুট" আকাশ। হুইল ঘুরিয়ে দ্রুত চলে আসি আমার একমাত্র জানালায়, হাত বাড়িয়ে ছুঁই তার শীতল কান্না । কাঁদে না লক্ষ্মী,কাঁদে না আমার সোনা । দেখ এতটুকু আমি ,তবুও আঘাত করতে ছাড়ে নি কেঊ !
অনেককাল পর একদিন শেষ হয় নিষ্ঠুরতার খেলা ; দয়া হয় তার , অসীম দয়াময় যিনি! আমার সোনামনির গায়ে এখন গাঢ় নীল জামা আর তাতে নৌকা ভাসায় পেজ তুলো মেঘ_ এখানে _ ওখানে _সেখানে। আকাশের মন খুব ভাল আজকাল । ঝলমলে রোদ নিয়ে খেলা করে কাটায় সময়।
নিচের পৃথিবী থেকে অনেক দূরে_ অনেক উঁচুতে আমার বাস। আকাশ নিচু হয়ে উঁকি মারে আমার ছোট্ট জানালায়। চট্ করে সরে পড়ি, লুকিয়ে থাকি। মেঘের হাতে চিঠি পাঠায়; আমি উত্তর করি না। একা একা কাঁদি আর আড়াল থেকে চেয়ে দেখি "আমার চার ফুট বাই চার ফুট" আকাশের চঞ্চলতা .
" পূজার তরে হিয়া উঠে যে ব্যাকুলিয়া,
পূজিব তারে গিয়া কী দিয়ে?"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন