গতকাল থেকে ঝড় উঠেছে টকশোতে ঝড় তোলা ব্যক্তি রনিকে নিয়ে।
আমি নিজেও রনি সাহেবের টকশো দেখার চেষ্টা করি, মনে করি সেখানে বেশ তথ্য থাকে। তথ্য থাকে আন্দালিব রহমান পার্থর টক শোতেও। মনে করতাম এরা আগামী প্রজন্মের কান্ডারী।
কিন্ত গতকাল একি করলেন তিনি!!
ইন্ডিপেনডেন্স টিভির সাংবাদিককে তিনি নিজেও কিল-ঘুষি মারলেন।
সাংবাদিকদের কাছে তথ্য ছিল সরকারী এক কর্মকর্তা নাকি ৩ কোটি টাকা নিয়ে রনির অফিসে যাবেন!!
আর তাতেই কেল্লামাত!!
আর রনির বক্তব্য হচ্ছে...............
দরবেশের সঙ্গে তার কোন স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য নেই, আদর্শ ও নীতিবোধ থেকে তার কিছু কাজের কঠোর সমালোচক রনি আর তাই টেলিভিশন টক শো এবং পত্র পত্রিকায় তার কর্মকাণ্ড নিয়ে কিছু বক্তব্য দেয়া। আর তাতেই নাকি দরবেশের আতে ঘা লেগেছে। এমনকি দরবেশ তাকে হত্যাও করতে পারেন!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


