না, বাংলাদেশ ফুটবল টিমের দ্বারা চ্যাম্পিয়ন হয়ে প্রাপ্ত বিশ্বকাপ নয়
আগামী বছর বিশ্বকাপ ফুটবলের ২০তম আসর হবে ব্রাজিলে।
বিশ্বকাপ শুরুর আগে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয় ট্রফি।
সে হিসেবে ঢাকায় আসছে এই ট্রফি
স্পন্সর হচ্ছে কোকাকোলা, এর সৌজন্যে বিশ্বকাপ ট্রফি দক্ষিণ এশিয়ায় ভ্রমণ শুরু হবে বাংলাদেশ দিয়ে।
আসবে ১৭ই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত থেকে।
ঢাকায় থাকবে ৩ দিন, রেপ্লিকা নয়, মূল ট্রফিই আসবে।
১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে।
১৫ হাজার দর্শক সুযোগ পাবে ট্রফির সঙ্গে ছবি তোলার।
সর্বোচ্চ ২ মিনিটের মধ্যে ওই ছবির প্রিন্টও পাবেন দর্শকরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


