বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এর মতে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক থেকে প্রতিদিন গড়ে এক কোটি টাকা চাঁদা আদায় করে পুলিশ৷
বাংলাদেশে প্রতিদিন ৯০ হাজার পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল করে৷ এর কোনোটিই পুলিশকে চাঁদা না দিয়ে চলতে পারে না৷
সড়ক বা মহাসড়কে এই ট্রাক চলাচল করতে গিয়ে একেকটি স্পটে ৫০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়৷
তিনি উদাহরন দিয়ে জানায়, বগুড়া থেকে ঢাকা আসতে একটি ট্রাককে অন্তত ১২ জায়গায় চাঁদা দিতে হয়৷ এগুলো নির্দিষ্ট চাঁদা৷ এর উপর হঠাত্ চাঁদাও রয়েছে৷ গড়ে একটি ট্রাককে কমপক্ষে দেড় থেকে দুই হাজার টাকা চাঁদা গুনতে হয়৷ পুলিশ ১,০০০ টাকা চাঁদা চাইলো৷ কোনো ট্রাক ড্রাইভার যদি তা না দেন, পুলিশ তাহলে ১৫১ ধারায় ট্রাকের রঙ চটে গেছে বলে একটি মামলা করে দেয়৷ যার জন্য জরিমানা গুনতে হয় প্রায় ৫,০০০ টাকা৷ আবার পচনশীল পণ্যের ট্রাক চাঁদা না দিতে চাইলে অবৈধ পণ্য আছে বলে সব পণ্য রাস্তার পাশে নামাতে বলা হয়৷ তখন কয়েক লাখ টাকার পণ্য রাস্তাতেই পচে৷
তাইতো কয়, ঢাকায় জিনিসের দাম এত্ত বেশী ক্যান, খালি কি মিডিয়া/ফড়িয়াদের কারনে? এখন তো দেখি পুলিশ ভাইয়েরা আমাদের প্যাদাইয়া দিচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


