আমার পথ চলাতেই আনন্দ!
ছেলেবেলা থেকে শেখানো হয়, সোজা পথে চলার কথা। সোজা পথে না চললে যেন জীবন ব্যর্থ। সেই সোজা পথে চলা কার কত দিন চলে জানিনা, তবে সোজা পথে চলার প্রকান্ড চেষ্টা করা এই জীবনে সবারই কিন্তু কখনো না কখনো অন্য পথে চলা হয়ে যায়।
আর কি প্রচন্ড টান সে পথের...সব রোমাঞ্চ যেন সেখানেই! আমরা পথভ্রষ্ট হই, বিভ্রান্ত হই, হই পথহারা! এই অন্য পথের সফরে, কেউ কেউ হারিয়ে যায় চিরদিনের মতো...অন্য এই পথই হয়ে যায় তাদের সোজা পথ, আবার হারাতে হারাতে কেউ কেউ ফিরে পান সেই চেনা সোজা পথের দেখা...মনের কোথাও ধরে রাখেন সেই অন্য পথের স্মৃতি, উপলদ্ধি করেন অন্য পথের অভিজ্ঞতা রোমান্টিক হলেও সোজা পথেই সাচ্ছন্দ তিনি। এ গেল রুপক ‘পথ’এর কথা...
এবার আসি আক্ষরিক অর্থে...আজ ‘তারা মিউজিক’এ গান শুনছিলাম, ‘ পথ হারাবো বলেই এবার পথে নেমেছি’...আহ কি গান! অনেক আগের একটা গান কিন্তু এই প্রথম শুনলাম। আচ্ছা এমন কি কখনো হয়েছে যে গন্তব্য ছাড়াই বেরিয়ে গেছো পথে...হারাবে বলে! কেমন ছিল সেই অভিজ্ঞতা? আমার কখনো হয়নি এমন বেরিয়ে পরা! তাই হয়তো প্রচন্ড টান সে পথের
!
মাঝে মাঝে মন ছুটে যায়...মনে হয়, যা হয় হোক, বেরিয়ে পরি তল্পি-তল্পা গুটিয়ে...যদিও এখনো বিয়ে করিনি, কিন্তু দায়িত্বতো কিছু কম নেই! চাকরি, মা-বাবা...শেষ পর্যন্ত আর পারিনা বেরোতে! পথের মাঝেই বাঁধা পড়েছি, পথেরই মায়ার বাঁধনে! এই মায়া ছাড়িয়ে কি করে বেরোই বলো? এ জীবনে বোধহয় আর নিরুদ্দেশ যাত্রা হলনা!
আর তাই বা বলি কি করে, জীবনতো ফুরিয়ে যায়নি! এই অর্ধেক জীবনেই যদি আশা ফুরিয়ে যায়, তো বাকি কি থাকছে বলো! জীবন যখন বাকী আছে, আজ হোক কি কাল, আমি ঠিকই বেরোব একদিন পথ হারাবো বলে, কিন্তু তোমরা যারা ঝাড়া হার-পা আছো, তারা কিসের অপেক্ষায় সময় হারাচ্ছো?...বেরিয়ে পরো অজানায়...ঘেঁটে আসো আরেক জীবন! শুধু ফিরে এসে শুনিও সেই পথের গল্প...অপেক্ষায় আছি!
ভালো থেকো...যে পথেই আছো!
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।