ফারজানা,
তোমাকে কখনো দেখিনি....... কোনই পরিচয় নাই আমাদের মাঝে.... শুধু একটি পরিচয় আছে আমাদের....... আমরা ক্যাডেট....
তুমি দূরারোগ্য রেকটাল সিরোসিসে আক্রান্ত...... সৃষ্টিকর্তা তোমাকে কেন এই অসুখ দিল জানিনা...... ২০ মাইল লম্বা হাদিস ঝাড়া মৌলবীরা হয়তোবা এর মাঝে চরমভাবে আল্লাহর মহিমা খুঁজে পাবে কিন্তু আমি পাইনা..... এই অসুখটা যাদের হয় তারা সবাই ৫০ উর্দ্ধ বয়সের, ফ্যাট, অলস মানুষদের...... কেন তোমার হল জানিনা.....
তোমার কেমোগুলো সম্পন্ন হলেও তোমাকে বেঁচে থাকতে মিরাকল হতে হবে..... সেটা কি হবে ??? মনে হয়না.....ব্রেনের নার্ভে ক্যান্সার সংক্রমন হওয়া একজনের বাঁচার আশা খুব ক্ষীণ....... কথাটা অভিজিৎ আমাকে বলে যখন তখন অস্ফুটভাবে "নো" বলতে পেরেছি...... ভিতরে হাউমাউ করে কেঁদেছে আমার আত্মা.... প্রকাশ করিনি.......
ক্যাডেট কলেজে পড়াতে নিজের অনুভূতিগুলো মরে গেছে.... তাই অন্যের মৃত্যু সংবাদে ভীত হইনা, খারাপ লাগার অনুভূতি তাৎক্ষনিক দায়িত্ব পালন করে ঢেকে রাখতে চাই..... আপুনি এখনো তাই করতে চাই......
২০০৪ এ পাস করা অন্য সব কলেজের ক্যাডেটরা অনেক ফূর্তি করেছে আমাদের এন্ট্রেন্স ডে উদযাপনে..... আমি আমার ব্যাচমেটদের অনুরোধ করেছিলাম আমরা কিছু না করি, উদযাপনের পুরো টাকাটা তুলে দেই তোমার পরিবারকে......... তোমার পরিবার ভদ্রতা করে যাই বলুক না কেন, ভিতরের খবর হল তারা এখন মোটামুটি নিঃস্ব......
আমাদের ব্যাচের ৪৯ জনের মাঝে কাল ২২জন কন্ট্রিবিউট করেছে...... সর্বমোট ১৭ হাজার টাকা তুলেছি...... হল, ব্যাচমেট মিলিয়ে হয়তো আরো ৫ হাজার তুলতে পারব......... ২২ হাজার টাকাতে কিছুই হবে না জানি... যে লাভ হয়েছে সেটা আমার........ সেলিব্রেশনের মজাটা ত্যাগ করেছি তোমার, তোমার পরিবারের পাশে দাঁড়াতে এই শিক্ষাটা আমার পরে কাজে লাগবে.......
যে হসপিটালে এখন আছো তুমি সেখান পর্যন্ত আমার শুভকামনা কি পৌছাবে ??? হয়তোবা না........ কারণ জীবনে মনে রাখার মত কোন ভাল কাজ করিনি তাই শুভকামনা পৌছে দেয়ার মালিক যিনি তিনি আমার কথা শুনবেন না সেটাই স্বাভাবিক........ পৌছাক বা না পৌছাক আমি বিশ্বাস করি মিরাকল ঘটবে, ভাল হয়ে উঠবে তুমি......... তোমার পরিবারকেও কোন স্ট্রাগল করতে হবে না........
মিরাকল ঘটানোতে কোন ভূমিকা রাখতে পারব না........ দোয়া কোর তোমার পরিবারের পাশে যেন থাকতে পারি........ নিজে ক্যাডেট ছিলাম জন্যে এটা আমার দায়িত্বের মাঝে পড়ে....... পালন করতে পারি যেন সে দায়িত্ব......
ইতি,
সিউল ( তোমার অচেনা এক বড়ভাই)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



