somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ার্ডপ্রেসের উপর একটা বই লিখতে চাই আগামী ৩ মাসে.....সাজেশন দিতে পারেন

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কিছুদিনে বেশ কিছু দীর্ঘদিন যাবত করতে থাকা কাজ সম্পন্ন করেছিঃ রোকেয়া লেআউট ফাইনাল ভার্সন রিলিজ করেছি, বুয়েটিয়ানদের জন্যে থিম ডিজাইন কমপ্লিট করেছি এবং নিজের ব্যক্তিগত সাইটটাও দাঁড় করিয়ে ফেলেছি প্রায়। এই পুরো সময়টাই মনের আনন্দেই অনেক বিষয় শিখেছি, শিখছি। যেমন: গুগল কোড কখনো ব্যবহার করা হতো না কিন্তু এই প্রজেক্টগুলোতে কাজ করতে যেয়ে শিখে ফেললাম ওটার ব্যবহার। সবচেয়ে ভালো ব্যাপার ছিলো এই প্রজেক্টগুলোতে কাজ করতে যেয়ে নিজের মাঝে বিরল একটা গুণ আবিস্কার করলামঃ নিখুঁত করার চেষ্টা।
এই গুণ (নাকি দোষ?) এর কারণে ডেভেলপমেন্টে অনেক সময় লেগেছে, বিভিন্ন পিসিতে বিভিন্ন মডিউলে কাজ করতে যেয়ে কোলাবোরেটিভ কাজেরও একটা অভিজ্ঞতা হয়েছে আবার একসাথে অনেক পয়েন্ট মাথায় এসে অনেকসময়ই হ-য-ব-র-ল হয়ে গুবলেট পাকিয়ে গিয়েছে। কিন্তু গুগল কোডে যখন ইস্যুগুলি রেকর্ড করে রেখে এবং সাবভার্সনে কোড সেভ করে করে কাজ করা আরম্ভ করলাম তখন থেকেই ডেভেলপমেন্ট অনেক সহজ হয়ে গেলো।

আমি এই থিমগুলো ডেভেলপ করেছি ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেসের মূল বৈশিষ্ট্য হলোঃ এইটায় আপনি চাইলে একদম শুন্য থেকে শুরু করতে পারেন (যেইটা আমার মনে হয় সকল কম্পু সাইন্সের পাবলিকের প্রথম পছন্দ) আবার আপনি চাইলে একদম সাজানো গোছানো জিনিস থেকেও আরম্ভ করতে পারেন। মাঝামাঝি যদি যেতে চানঃ মানে কিছু কাজ আপনি করলেন আর বাকিটা ওয়ার্ডপ্রেস করে দিলো তাহলে সেটাও সম্ভব। সবমিলিয়ে অসম্ভব সুন্দর একটা ইকোসিস্টেম এইটার। আর অনলাইন হেল্পের ব্যাপারে বলবোঃ পারফেক্ট।

এখন আমি যা যা শিখেছি সেগুলো দিয়ে আগামী ৩মাসে একটা বই টাইপের লেখার প্ল্যান করেছি। এখানে আমি কিভাবে একটা আইডিয়া থেকে একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরী করা যায়, কিভাবে ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরী করা যায় এবং একটা ওভারঅল গাইডবুক টাইপের করার চেষ্টা থাকবে। এই কনসেপ্টে আরো অনেক সাইট/বই আছে কিন্তু আমার টার্গেট মূলত ওয়ার্ডপ্রেসের কোর কনসেপ্টের সাথে এগুলোকে মিলিয়ে উপস্থাপন করা যাতে আপনারা বইয়ের বাইরে চিন্তা করার অনুপ্রেরণা ও সাহায্য পান। আপাতত নিচের চ্যাপ্টারগুলো লিখবো ঠিক করলামঃ

# সূচনা
# ওয়ার্ডপ্রেস কোড একজিকিউশন স্ট্রাকচার
# থিম ফাইলের বেসিক হাড়-হাড্ডি
# ২.৩ ভার্সনে বেসিক থিম তৈরী
# বেসিক থিম থেকে ওয়ার্ডপ্রেস ৩.৫ (অথবা সাম্প্রতিকতম ভার্সনে) কনসেপ্টে আপগ্রেড করা
# প্লাগইন তৈরী করার খুঁটিনাটি
# ওয়ার্ডপ্রেসে নাই এমন জিনিস ওয়ার্ডপ্রেসের সাথে ব্যবহার করা
# সাবভার্সন ব্যবহার করে কোড লেখা, একাধিকজনের সাথে শেয়ার করা
# উপসংহার


বই লেখার ব্যাপারে কোন অভিজ্ঞতা নাই [;)] সুতরাং কাজটা মজার হবে। এইধরনের বইগুলোতে আমি যেই সমস্যা দেখেছি তা হলোঃ এরা একই জিনিস অথবা একই প্রজেক্ট নিয়ে পুরো সময় ধরে উদাহরন দিয়ে যায়। চিন্তাভাবনা একই ট্র্যাকে রাখার জন্যে এইটা ভালো কিন্তু চিন্তাভাবনা ছড়িয়ে দেয়ার জন্যে আবার ভালো না। ফলে একটা সময় দেখা যায় বই পুরোটা পড়েও বইয়ের বাইরে চিন্তা করা যাচ্ছে না কারণ চিন্তা করার ক্ষমতা লিমিটেড হয়ে গিয়েছে। এটা ঠেকাতে আমি সকল উদাহরণ এমনভাবে ব্যবহার করবো যাতে কোন রিপিটেশন না থাকে। কিভাবে ওয়ার্ডপ্রেস কোডেক্স ব্যবহার করে হেল্প পাওয়া যায় সেটা লেখারও প্ল্যান আছে।

বইটা লিখতে পারলে ফ্রি-তেই দিয়ে দিবো।

আপনার কোন সাজেশন থাকলে দিতে পারেন :)



এইতো, ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×