somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একা আলো বাঁকা বিষাদ এবং কিছু অপ্রয়োজনীয় লাইন

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর অদ্ভুত নিয়মের মধ্যে একটা, সব জায়গায় যে নিয়ম মেনে চলে। তুমি দুর্বল, তুমি সরে দাঁড়াও, পৃথিবী শক্তিশালীদের জন্য, ক্ষমতাবানদের দখলে। দুর্বলদের মুখ বুজে সহ্য করা মানায়, কিছু বলা মানায় না। অনেক গুলো দুর্বল মিলে শক্তিশালীর চেয়ে বেশী ক্ষমতা হতেই পারে, কিন্তু দুর্বলদের মাঝে মিলেমিশে এক হবার টান দেয়ালে পিঠ ঠেকেও আসে না।



মানুষের বেশীর ভাগ কাজই মোটামুটি একটা পরিণতি ভেবে করা। কেন যেন, না ভেবে করা কাজ গুলোই ভুল হয়ে দাঁড়ায় জীবনের। অনেক বড় বেদনার কারণ হয়ে সামনে আসে। মানুষ চাইলেই সে ভুল গুলো শুধরে নিতে পারে না। চাইলেই সে কাজ আবার পরিণতি ভেবে পুনরায় করতে পারে না।


একটা মেয়ে খুব সহজেই দুজন ছেলের মাঝে সমঝোতা করিয়ে দিতে পারে। কিন্তু দুজন মেয়ের মাঝে কখনই পারে না। বরং সমঝোতা বাদ দিয়ে উল্টা এক পক্ষ নিয়ে আরও মারাত্মক অবস্থার সৃষ্টি করে।


চোখের পানি বড় অবাধ্য। যতই বাধ্য মানাবার চেষ্টা করা হোক, মানে না। বুকের ভিতরের মেঘ গুলোকে বৃষ্টি করে চোখ দিয়ে ঝরিয়ে দেয়। বৃষ্টি না হলে, বুকের মাঝে যে ঝড় ঝাপটা বয়ে যায়, তা সবাই সামলাতে পারে না।



একটা পুরুষ একটা নারী দেহ দেখতেই পারে, তাতে প্রতিবাদের অধিকার সমাজ দেয় নি। সমাজ কিছুটা অধিকার দিয়েছে প্রতিবাদের শুধুমাত্র নারী দেহ কোন পুরুষ স্পর্শ করলে। বেশীর ভাগ ক্ষেত্রে নারীরা সেই কিছুটা অধিকারও আদায় করতে পারে না।



হেঁটে চলে যায় আকিম। গাছের ছায়ার নিচে সেখানেই দাঁড়িয়ে থাকে নিতু। কিছু ভাবনা মাথার এপাশ ওপাশে ঘুরাঘুরি করে। সে ভাবনার একটা জায়গা জুড়ে জুম্মান। অন্য জায়গায় আকিম। কিন্তু জানে একটা সময় পর, একটা চিন্তা ছুঁড়ে ফেলে দিতে হবে। মানুষের মস্তিষ্ক একই সাথে দুই চিন্তা কখনই করতে পারে না। কম প্রয়োজনীয় চিন্তাটা ছুঁড়ে ফেলে দেয়। সে ছুঁড়ে ফেলা চিন্তার মাঝেই হয়ত হারিয়ে যাচ্ছে অনেকটা ভালবাসা, খুব আপন কোন মানুষ। বুঝেই কখনও ব্যাপারটা উঠতে পারে না সে মানুষটা।



যে বনে বাঘ থাকে না, সে বনে তো শিয়াল রাজা হবেই।


মৃত্যু এমন একটা জিনিস, আমরা জানি আমি তা বরণ করব, বরণ করবে খুব কাছের মানুষটাও। তবুও আমরা ভাবতে চাই না, কখনও মনে আনতেও চাই না, কাছের মানুষটা মৃত হয়ে হারিয়ে যাবে। কিছু কল্পনাকে আমরা আটকে সাটকে রাখি, পাছে সে কল্পনা সত্যি হয়ে যায়। আটকে রেখেও লাভ হয় না, প্রিয় মানুষটা কিংবা নিজে সবারই ঐ অপ্রিয় জিনিসটা বরণ করতেই হয়।


যে মানুষ কখনও বুদ্ধির কোন কাজই করে নি, সে মানুষ এমন একটা বুদ্ধির কাজ করে খুশি হবে তাই তো স্বাভাবিক।


নানা মানুষ নানা রকম, নানা রকম তাদের দুঃখ, তাদের ভাল লাগা। মানুষ খুঁজে ফিরে সব সুখের মধ্য থেকে খুব সহজে কষ্ট গুলো বের করে আনে, আবার সে কষ্টের মাঝেই সুখ গুলো খুঁজে বের করার চেষ্টা করে। মানুষের মন কখন কিসের প্রতি টানে বলা যায় না।

স্বপ্ন দেখতে ভুলে যাওয়া মানুষ গুলোর জন্য পৃথিবী খুব দুর্বিষহময়, স্বপ্ন দেখতে জানা মানুষ গুলোর জন্য তা নানা রঙের, নানা নতুন কিছুর।

রাগ খুব বাজে জিনিস, যার প্রতি রাগ, মনের সাথে যুদ্ধ করে হলেও মনকে বুঝাবার চেষ্টা করে, সে পৃথিবীর জঘন্যতম মানুষ। রাগ মানুষের মনের ভাল ভাবনা গুলোকে নষ্ট করে দেয়।

মানুষ যা চায় তা হয়ত সবসময় পায় না। আবার মাঝে মাঝে বুঝতেই পারে না, আসলেই কী দরকার তার, কী প্রয়োজন।

সহজ সরল মানুষ গুলো জীবনের প্রতি ক্ষেত্রেই কেমন যেন ঠকে যায়। সবাই সব এদের উপর চাপিয়ে নিজে দোষ মুক্ত হতে চায়।



প্রতিটা উপন্যাসে উপন্যাসের চরিত্র ঘিরে লেখা লাইন গুলোর বাহিরেও কিছু লাইন থাকে। সে লাইন গুলো না থাকলেও উপন্যাস চলে, মানুষ বুঝে। তবুও লিখতে গেলে কিছু অপ্রয়োজনীয় লাইন প্রয়োজনেই চলে আসে।

একা আলো বাঁকা বিষাদ আমার দ্বিতীয় প্রকাশিতব্য উপন্যাস। প্রকাশিত হবে একুশে বইমেলা ২০১৬ তে। প্রকাশনীঃ বর্ষা দুপুর।
একা আলো বাঁকা বিষাদের কিছু অপ্রয়োজনীয় লাইনই উপরের গুলো।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×