somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইফতারির ঠিক আগ মুহূর্তে

২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইফতারির বাকি আধা ঘন্টা, আমি দাঁড়িয়ে আছি বাইকের জন্য। বাসায় পৌছাতে পারলে বাসায় ইফতারি করব, না হয় রাস্তায়। এমন অবস্থায় এক ছেলে আমার হাতে প্যাকেট দুটো ধরিয়ে দিলো। আমি বললাম, কী এগুলা?
ছেলেটা উত্তর দিলো, যারা বাসায় পৌছাতে পারবে না ইফতারির আগে বা রাস্তায় ইফতারি করবে, তাদের জন্য আমাদের কোম্পানি থেকে ফ্রি ইফতারি দেয়া হচ্ছে।
আমি থ্যাংক ইউ বলে প্যাকেট দুইটা নিয়ে নিলাম। খেয়াল করে দেখলাম, রাস্তায় আরও অনেকের হাতে দুইটা করে এই কেকের প্যাকেট। অপরিচিত কোম্পানি, নিশ্চিত কোম্পানির মার্কেটিং করছে।

বাইক পেয়ে গেলাম। চলা শুরু করলাম বাসার উদ্দেশ্যে। পুলিশ প্লাজার কাছাকাছি এসে বাইকওয়ার বাইক থেকে, কিছু একটা পড়ে যাওয়াতে বাইক থামিয়ে দিলো।

আমি জিজ্ঞেস করলাম, কিছু পড়ে গেছে ভাই?
"হ্যাঁ ভাই, ইফতারি কিনছিলাম, পড়ে গেছে।"
আমি বললাম, "আপনি বসেন৷ আমি তুলে নিয়ে আসতেছি।"

আমি ইফতারি তুলে এনে বাইকওয়ালে দিলাম। বললাম, কিছু হয় নাই, ঠিক আছে।

বাইকওয়ালা বলল, "রাস্তায় কখন ইফতারির সময় হয়ে যায়। তাই ইফতারি কিনে রাখছি।'
" আচ্ছা৷"
"দুই প্যাকেট কিনছি ভাই। সাথে যে থাকবে, সেও যেন খেতে পারে।"
আমি আবারও, আচ্ছা, বলে চুপচাপ বাইকের পিছনে বসে রইলাম।

ইফতারির মিনিট দশেক আগেই বাইক আমাকে নামিয়ে দিলো। একবার ভাবলাম, বাইকওয়ালাকে বলি, "ভাই আমিও দুই প্যাকেট কিনেছি। রাস্তায় কখন ইফতারির সময় হয়ে যায়, যেন আমি আর বাইকওয়ালা দুজনে একসাথে খেতে পারি। তবে মজার বিষয় কি জানেন? আপনি যে কোম্পানির কেক কিনেছেন দুই প্যাকেট, আমিও সে কোম্পানির কেক কিনেছি, তাও আবার দুই প্যাকেট।"

কিন্তু কিছুই বলা হয় নাই, আমি চুপচাপ চলে আসলাম বাসায়। মাঝে মাঝে চুপ থাকা ভালো।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×