somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেল করেছেন সবাই !!!

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইবেরিয়ার শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি অব লাইবেরিয়ায় (ইউএল) চলতি বছর প্রথম বর্ষে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছেন। কিন্তু এ শিক্ষার্থীদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেননি। তাই প্রথম বর্ষের কোনো শিক্ষার্থী ছাড়াই বিশ্ববিদ্যালয়টি নতুন শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা ও ইংরেজি বিষয়ে মৌলিক জ্ঞানের অভাবের কারণে ভর্তি পরীক্ষার ফলাফলে এ বিপর্যয় ঘটেছে।
লাইবেরিয়ার দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিতে এমন ফল বিপর্যয়ে দেশটির শিক্ষামন্ত্রীও হতাশ। অকৃতকার্য ভর্তি-ইচ্ছুকেরা বলছেন, এ ফলাফল তাঁদের কাছে অবিশ্বাস্য। তাঁদের স্বপ্ন চুরমার হয়ে গেছে।

আগামী মাসে ইউনিভার্সিটি অব লাইবেরিয়ায় নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। কিন্তু ভর্তি পরীক্ষায় কেউ পাস না করায় এবার প্রথম বর্ষে কোনো শিক্ষার্থী থাকছেন না।

শান্তিতে নোবেলজয়ী দেশটির প্রেসিডেন্ট অ্যালেন জনসন সারলিফ স্বীকার করেছেন, লাইবেরিয়ার শিক্ষাব্যবস্থা এখনো বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষাব্যবস্থার উন্নয়নে আরও কাজ করা দরকার।

প্রায় এক দশক আগে লাইবেরিয়ায় গৃহযুদ্ধের অবসান হয়েছে। গৃহযুদ্ধের ধকল কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশটি।

লাইবেরিয়ায় অনেক বিদ্যালয়ে শিক্ষার মৌলিক উপকরণ নেই। নেই মানসম্পন্ন শিক্ষক। তবে দেশটিতে কোনো পরীক্ষায় সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনা এ-ই প্রথম।
এই হচ্ছে মূল খবর। এই অসম্ভব ঘটনা যদি সব সম্ভবের দেশ বাংলদেশে ঘটত তাহলে কি হত?
• ফল প্রকাশের ২ ঘণ্টার মধ্যে ফেইসবুকে ইভেন্ট খুলে “বিশ্ববিদ্যালয় ঘেরাও” ও শাহবাগে “মেধা বাঁচাও” চত্বরে সকাল দশটায় উপস্থিত(প্রায় ৩০০ মত গোয়িং এ ক্লিক করবে)
• রাত ভোর ব্যাপক পোস্ট, কমেন্ট, ৫০ টা মত নতুন পেইজ এর জন্ম হবে।
• পরদিন সকালেই শাহবাগ ঘেরাও ও কঠোর কর্মসূচী। ভি.সি’র কুশপুত্তলিকা দাহ সহ, হলের গেইট এ তালা ঝোলানো। সন্ধায় হলের বর্তমান শিক্ষার্থী সহ বিশাল মশাল মিছিল।(সাথে অবশ্য দিন ভর নানা আপডেট অনলাইনে আসতে থাকবে)
• চামে চামে বিরোধী দল ঘোষণা করবে, সমনের বার ক্ষমতায় গেলে সকল মেধাবীদের সুযোগ দেওয়া হবে এবং উচ্চতর স্কলারশিপ এর মাধ্যমে ইউরোপ-আমেরিকায় পাঠানো হবে।
• অবস্থা বেগতিক দেখে সরকার সমর্থিত ভিসি পুনরায় ফল প্রকাশের ঘোষণা দিবেন।
• ২ দিন পর ফল পুনঃপ্রকাশিত হবে এবং তাতে ২০০০ সিটের বিপরীতে মোটামুটি ৩৫০০০(পরীক্ষার্থীর ৯০%) মত মেধবীদের একটা লিস্ট টানিয়ে দিবেন।
• অতঃপর একটা অভিযানের সফল সমাপ্তি ঘটবে।
পুনশ্চঃ লাইবেরিয়ার প্রেসিডেন্ট সারলিফ মনে হয় কোটার ব্যাপারে কিছু জানেন না।

মূল খবরঃ Click This Link

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×