somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ৫টি কারণে প্রাক্তন ভালোবাসার সাথে বন্ধুত্ব করবেন না!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“প্রেমিক প্রেমিকা হিসেবে আমরা সুখী হতে পারিনি, কিন্তু বন্ধু হতে তো সমস্যা নেই। চলো আমরা বন্ধু হয়ে যাই”- এভাবেই অনেক সম্পর্ক শেষ হয়েও হয় না। কিন্তু প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সাথে এই নতুন সম্পর্কটা কি শুধুই বন্ধুত্ব? নাকি এর চাইতে বেশি কিছু?

প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর সেই সম্পর্ককে বন্ধুত্বে রূপ দেয়ার চেষ্টা করাটা পুরোপুরিই অনর্থক। কারণ এতে সম্পর্কে টানাপোড়েন গুলো আরো বৃদ্ধি পায়। আসুন জেনে নেয়া যাক যে ৫টি কারণে প্রাক্তন প্রেমিক/প্রেমিকা বন্ধু থাকা উচিত নয় সেগুলো।

অতীত ভোলা যায়না
প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখার চেষ্টা করলে পুরোনো সম্পর্কের ব্যাপারটা মন থেকে ভোলা যায় না। ‘Out of sight, out of mind’ এই কথাটি সত্য। কিন্তু সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর এটাকে বন্ধুত্বে রূপ দেয়ার চেষ্টা করলে প্রায় প্রতিদিনই দেখা বা কথা হবে আপনার পুরোনো সেই প্রেমিক/প্রেমিকার সাথে। এতে আপনি হাজার চেষ্টা করেও তাকে মনের বাইরে নিতে পারবেন না। সম্পর্ক ভাঙ্গার পর এ ধরণের সম্পর্ক রাখার চেষ্টা করলে মানসিক চাপ বেড়ে যায় এবং এক পর্যায়ে তা বিষন্নতায় রূপ নেয়।

মানসিক অত্যাচার
বন্ধুরা সবাই মিলে ঘুরতে বের হয়েছেন। আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকাও আপনার পাশেই আছে। হঠাৎ স্বভাব সুলভ ভাবেই তার হাতটি ধরতে ইচ্ছা করছে। কিন্তু বন্ধুত্বের বেড়াজালে জড়িয়ে সেটাও আর সম্ভব না। আবার রাতে খুব মিস করছেন তাকে। ফোন দেবেন নাকি দেবেন না এ নিয়ে দোটানায় আছেন, কারণ তার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক নেই। শুধুই বন্ধুত্বে তো আর গভীর রাতে ফোন দেয়াটা ভালো দেখায় না। তাই সব মিলিয়ে এ যেন এক ধরণের মানসিক অত্যচার।


মিথ্যে আশা
প্রাক্তন প্রেমের সম্পর্ককে বন্ধুত্বে রূপ দিলে মনের কোণে সব সময়েই একটা আশা থাকে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে। কোনো দিন হয়তো আবার দুজনের সম্পর্কটা আগের মতো হবে। কিন্তু একবার প্রেমের সম্পর্ক ভেঙ্গে গেলে খুব কম ক্ষেত্রেই আবার তা আগের মতো হয়। তাই মিথ্যে আশায় দিন গুনে যেতে হয় এ ধরণের সম্পর্কে।

নতুন সম্পর্কে সমস্যা
আপনি বা আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকা কেউই একে অপরকে অন্য কারো সাথে দেখতে চাইবেন না। দুজনের কেউই চাইবেন না প্রাক্তন সঙ্গীটি নতুন কোনো সম্পর্কে জড়িয়ে নিক নিজেকে। প্রাক্তন সঙ্গীকে মুখে হয়তো অনেকেই বলে থাকে নতুন করে জীবন শুরু করার জন্য। কিন্তু মনে মনে কেউই এটা পছন্দ করে না। অন্যদিকে আপনি বিবাহিত হয়ে থাকলে এই প্রাক্তন প্রেমের জন্য সংসারে অশান্তি বাড়ে, স্বভাবতই আপনার স্বামী/ স্ত্রী কষ্ট পান ব্যাপারটি নিয়ে।

বন্ধুদের জন্য অস্বস্তিকর
আপনার বন্ধুরা জানে যে আপনারা প্রেমিক প্রেমিকা ছিলেন। এখন এটাও তাঁরা জেনে গেছে যে আপনাদের মাঝে আগের সেই ভালোবাসার সম্পর্কটি আর নেই। অন্যদিকে বন্ধুত্ব দেখে ঠিক বুঝেও উঠতে পারবে না আপনাদের সম্পর্কটি আসলে কি। ফলে আপনাদের দুজনকে এক সাথে কোনো দাওয়াতে কিংবা আড্ডায় বলতে তাঁরাও বেশ অস্বস্তি বোধ করবে। যে কোনো জায়গায় আপনাদের দুজনকে ডাকতে বেশ দ্বিধাগ্রস্ত থাকবে তাঁরা।

জীবনে এগিয়ে যাওয়ার পথে বাঁধা
পুরোনো প্রেমিক/প্রেমিকার সাথে বন্ধুত্বের সম্পর্কে নিজেকে বেঁধে রাখলে জীবনে চলার পথ এক যায়গাতেই থেমে থাকবে। প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর নতুন করে কোনো সম্পর্কের দিকে এগিয়ে যাওয়াও সম্ভব হয়না এ ধরণের বন্ধুত্বের কারণে। তাই পুরোনো স্মৃতি ভুলে জীবনকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে বন্ধুত্বের সম্পর্ক না রাখাই ভালো

মূল লেখাঃ
http://www.priyo.com/2013/09/16/31617.html
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×