somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পছন্দসই চাকরি খোঁজার ১০টি জরুরী ধাপ

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চাকরি যেন সোনার হরিণ। দেশে দিন দিন বেড়ে চলা বেকারের সংখ্যাই যদি আপনার চোখে বেশি পড়ে তবে জেনে রাখুন চাকরিজীবীর সংখ্যাও কিন্তু বাড়ছে অন্যদিকে। অনেকে তো একই সময়ে বেশ কিছু লোভনীয় চাকরির অফার পেয়ে যান যে বাছাই করাই কঠিন হয়ে যায় কোনটি ছেড়ে কোনটি তার করা উচিত!কিন্তু মনের মত ভালো একটা চাকরি পেতে হলে আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে আর অবলম্বন করতে হবে বেশ কিছু কৌশল।
১) চাকরি খোঁজার মাধ্যম ঠিক করুনঃ

প্রথমেই ঠিক করুন আপনি কোন মাধ্যমে চাকরি খুঁজবেন। কিছু পত্রিকা যেগুলোয় চাকরির বিজ্ঞাপন বেশী দেয়, বা কিছু পত্রিকা কেবল চাকরির খবর নিয়েই প্রকাশিত হয়। সেগুলো সম্পর্কে খোঁজ নিন ও হকারকে বলুন যাতে নিয়মিত আপনার বাসায় দিয়ে যায়। সবচেয়ে দ্রুত ও বিশদ তথ্য পেতে মাঝে মাঝে ভিজিট করুন বড় বড় প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে।
২) জব ফেয়ারঃ

মাঝে মাঝে বিভিন্ন স্থানে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এসব মেলায় বড় বড় প্রতিষ্ঠানের স্টলগুলোয় তারা তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি প্রদান করে। এই কনফার্মেশন আপনি সাথে সাথেই বা কিছুদিন পরেও পেতে পারেন। তাই খেয়াল রাখুন কবে কোথায় আয়োজিত হচ্ছে চাকরি মেলা। নিজের আপডেটেড সিভি, কভার লেটারের হার্ড ও সফট কপি ও এক কপি ছবি নিয়ে হাজির হয়ে যান।
৩) চাকরির ধরনঃ

আপনি ঠিক কী ধরনের চাকরি করতে চান আপনার যোগ্যতা অনুযায়ী সেটা সবার আগে ঠিক করুন। এমন কোন জায়গায় সিভি পাঠানোর দরকার নেই যেখানে জব পেলেও আপনি করবেন না। এতে শুধু শুধু আপনার ইমেজ খারাপ হবে। ওই প্রতিষ্ঠানে আপনি পরবর্তীতে পছন্দের পোস্টে এপ্লাই করলেও আপনাকে না ডাকার সম্ভাবনাই বেশি।
৪) সিভি ও কভার লেটারঃ

সিভি ও কভার লেটারের ফরম্যাট ও বানানের ব্যাপারে সতর্ক থাকুন। সে ইমেইল এড্রেস ব্যবহার করবেন তা যেন হয় মানসম্পন্ন। এতে আপনার ডাকনাম বা ছদ্মনাম ব্যবহারের বদলে মূল নাম ও দু একটি সংখ্যা ব্যবহার করুন।
৫) জব সাইটে খোঁজ রাখাঃ

বিভিন্ন জব সাইটগুলোয় নিজের সিভি আপডেট করে রাখুন। অন করে রাখুন ইমেইল নোটিফিকেশন।
৬) নিজের এলাকার প্রতিষ্ঠান সমূহঃ

নিজের এলাকার প্রতিষ্ঠানগুলোয় খোঁজ নিন। সাধারনত চাকরিদাতারা কাছাকাছি দূরত্বে বসবাসকারী দক্ষ লোকেদের চাকরি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
৭) ক্যারিয়ার নির্ভর সোশ্যাল নেটওয়ার্কঃ

যোগ দিন ক্যারিয়ার নির্ভর সোশ্যাল নেটওয়ার্ক, যেমন, “লিংকড ইন” এর সাথে। এতে আপনার যোগ্যতা অনুসারে দেশে বিদেশে চাকরি, পেশা বিশয়ক আলোচনার মাধ্যমে দরকারী টিপস পাবেন আপনি।
৮) নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত থাকাঃ

আপনার চারদিকের মানুষগুলো, ফেসবুক বা টুইটারের মত সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলোকে কাজে লাগান। আপনার দক্ষতা ও চাকরীর প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে জানিয়ে রাখুন।
৯) দক্ষতা বাড়ানোঃ

এক নজরে দেখে নিন কি কি বিষয় চাকরীক্ষত্রে দরকার ও কী কী বিষোয়ে আপনার বেশ খানিকটা ঘাটতি রয়ে গেছে। ইংরেজী বা নতুন কোন ভাষার কোর্স, আইইএলটিএস স্কোর, কম্পিউটার জ্ঞান, রিসার্চের কোর্স এসব আপনার সিভিকে আরো সমৃদ্ধ করবে চাকরি দাতাদের কাছে।
১০) ইন্টারভিউর জন্যে প্রস্তুতিঃ

ইন্টারভিউর জন্যে প্রস্তুতি নিন।পরামর্শ নিন অভিজ্ঞ কারো কাছে। পোষাক, আচরণ, ভাষা, কাগজপত্র সব দিক থেকে নিজেকে ঠিকঠাক প্রস্তুত করে ফেলুন। হয়ে উঠুন আত্মবিশ্বাসী।

ব্যস। এবারে দেখুন আপনি নয়, চাকরীই ছুটবে আপনার পেছনে...!

মূল লেখাঃ http://www.priyo.com/2013/10/03/34145.html
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র | ডঃ এম এ আলী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৩

গানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)



অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের... ...বাকিটুকু পড়ুন

বেদুইন: আরবের বালুর বুকে লেখা ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮


বালুর ঢেউ যেখানে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে
সেখানে জন্ম নেয় মানুষ
যাদের ঘর ছিল দিগন্ত
আর ছাদ ছিল নক্ষত্রভরা রাত।

তারা বেদুইন
মরুর সন্তান, বাতাসের সাথী
তৃষ্ণার মাঝেও যাদের হৃদয়
অতিথির জন্য ঝরাতো মধুর হাসি।

খেজুরগাছের... ...বাকিটুকু পড়ুন

CONTROL YOUR TONGUE...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


১. অনেকদিন আগে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, “ঘুষকে ঘুষ বলা যাবে না, বলতে হবে স্পিড মানি”। গতকাল বিএনপি’র সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮২

লিখেছেন রাজীব নুর, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩১



আলহামদুলিল্লাহ প্রথম রোজা ডান!
সন্ধ্যায় এলোমেলো খাবার খাওয়ার কারণে ইফতারের পর শরীরটা আমার খারাপ লেগেছে। আই ফিল ব্যাড। শরবতে এত চিনি দিয়েছে যে, মনে হয়েছে রসোগোল্লার সিরা। এলোমেলো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ভাষা দিবসের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৫



একুশ মানে মাথা নত না করা।
একুশ মানে ভাষার প্রশ্নে আপোষ না করা।

অমর একুশে আমাদের শেখায়—
আমাদের মাতৃভাষা কারও দয়ার দান নয়।
ভাষা আমাদের অর্জিত অধিকার।

যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, তারা... ...বাকিটুকু পড়ুন

×