somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্বলন্ত যানবাহনে আটকে গেলে বাঁচার উপায়

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্বলন্ত যানবাহনে আটকে গেলে বাঁচার উপায় : কেউতো আর ইচ্ছা করে জ্বলন্ত যানবাহনে আটকায় না, তবু যদি ভাগ্যের দরুন এই পরিস্থিতিতে পড়েন, কি করতে হবে, জেনে রাখুন।

1. জ্বলন্ত যানবাহনে আটকে পড়লে শুধু যে পুড়ে মরার আশংকা থাকে, তাই নয়। যানবাহনে অনেক সিনথেটিক উপকরণ থাকে যা পুড়ে বিষাক্ত ধোঁয়া সৃষ্টি করে। এছাড়া আগুন লাগা যানবাহনে অক্সিজেন স্বল্পতায় কার্বন-মনোক্সাইডের মত বিষাক্ত গ্যাসের সৃষ্টি হতে পারে। এগুলোর প্রভাবে আপনি জ্ঞান হারাতে পারেন যার পরিণতি মৃত্যু। তাই, প্রথম কাজ হিসেবে আপনাকে যা করতে হবে, আতংকিত (বা প্যানিকড) হওয়া এড়াতে হবে। আতংকিত হলে আপনি সাধারণ বিচার-বুদ্ধি হারাবেন। শান্ত হয়ে আপনাকে যানবাহন থেকে বের হবার উপায় বের করতে হবে।

2. আগুন লাগলে চলন্ত যানবাহন থামাতে হবে। আগুন অক্সিজেন পেলে আরো দাওদাও করে বেশি করে জ্বলবে। তাই, যানবাহন থামাতে হবে। একই কারণে গায়ে আগুন লাগলে না দৌড়িয়ে মাটিতে গড়াগড়ি দিতে হয়।

3. আগুন নেভাতে হলে শুরুতেই নেভানো ভাল। কিন্ত, যেই লড়াইতে জেতার সম্ভাবনা কম, তাতে জড়িয়ে সময় নষ্ট করা ঠিক হবে না। যানবাহনের সাইডের জানালায় জোড়া পা দিয়ে লাথি দিতে হবে। এতে বিষাক্ত গ্যাস বের হবার সাথে সাথে নিজেদের বের হবার রাস্তা তৈরি হতে পারে।

4. প্রাইভেট কার বা মাইক্রোতে থাকলে প্রথমেই গাড়ির দরজা আনলক করতে হবে। এতে নিজে দরজা খুলে বের হতে না পারলেও সাহায্যকারীরা দরজা খুলে বের করার সুযোগ পাবে। সিট-বেল্ট থাকলে খুলে ফেলুন।

5. পেট্রোল বা গ্যাসোলিনের আগুনে পানি দিয়ে নেভানোর চেষ্টা না করাই ভাল। তেল আর পানি মিশে না। ফলে, পানি জ্বলন্ত তেলের নিচে চলে যায় আর জ্বলন্ত তেলের তাপে ফুটতে শুরু করে। এই ফুটন্ত পানি তেলকে চারপাশে ছিটকে দিয়ে আগুনকে চারপাশে আরো ছড়িয়ে দেয়। তেল দ্বারা সৃষ্ট আগুন নেভানোর উপায় হচ্ছে, বালি বা কম্বল দিয়ে আগুনকে ঢেকে দেয়া। বালতি দিয়ে একবারে ২ লিটারের অধিক পানি ঢালার উপায় না থাকলে তেলের আগুনে পানি দেয়া খুবই বিপদজনক।

6. তাড়াতাড়ি যানবাহন থেকে বেড়িয়ে আশেপাশের চলন্ত যানবাহনের নিচে পড়া এড়াতে হবে।

7. বড় মালপত্র বের করতে গিয়ে বের হবার রাস্তা বন্ধ করা বা সময় নষ্ট করা যাবে না।

8. জ্বলন্ত যান-বাহন থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ফায়ার-ব্রিগেডকে খবর দিতে হবে।

9. গাড়ির ইগনিশন বন্ধ করে দিতে হবে।

10. সবশেষে, ভয়ে চিৎকার চেঁচামেচি না করে আল্লাহু আকবার বলে আশেপাশের দুর্গতদের সাহস দিতে পারেন। আল্লাহ আমাদের সকলের সহায় হন।
courtesy- Elite Force
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩


সরকারি দলের দায়িত্বপ্রাপ্তরা যখন মিডিয়ার সামনে কথা বলেন, তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। বাতাবি লেবুর বাম্পার ফলনের খবর পাওয়া যায় শুধু। কিন্তু যখন সমাজের কাছে যাওয়া হয়,... ...বাকিটুকু পড়ুন

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৬

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে করা... ...বাকিটুকু পড়ুন

বিজয় দিবস, সংবিধান, পহেলা বৈশাখ, পান্তা-মাছ কিছুই ভালো লাগে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪১


ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর সিদ্ধান্ত নিলেন যে আপনার চারপাশের সবকিছুই ভুল। ক্যালেন্ডারের তারিখ ভুল, রান্নাঘরের খাবার ভুল, দেশের সংবিধান ভুল, এমনকি বাইরে যে ঝড়ো হাওয়া বইছে... ...বাকিটুকু পড়ুন

পরীক্ষায় নকল ও বাস্তবতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৬



শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের বক্তব্য পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়টি গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামহো্য়্যারইন ব্লগেও সমালোচনা হয়েছে! বাংলাদেশে স্কুল কলেজ পরীক্ষা সহ... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছেগুলো

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৩৩

ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে যাক।
তোমায় পাওয়ার ইচ্ছে আমার অনিচ্ছেতে থাক।
ইচ্ছেরা সব ছুটি নিয়ে যাক না বহু দূরে।
অনিচ্ছেরা কাছে এলে হতেম ভবঘুরে।
মনের যত গোপন কথা মনের মাঝেই থাক।
ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে... ...বাকিটুকু পড়ুন

×