মেয়েদের দেখলেই ছেলেরা ছোকছোক করে। এটা সর্বজনবিদিত। ছেলেদের একাধিক বিয়ের রীতি একাধিক সমাজে প্রতিষ্ঠিত। যদিও কিছুদিন আগে ভারতের এক অঞ্চলে নারীদের বহু বিবাহের সংবাদ পাওয়া গেছে।
বছর খানেক আগে, দেশ পত্রিকায় শীর্ষেন্দ মুখোপাধ্যায়ের একটা লেখা পড়েছিলাম। লেখাটি ছিলো পুরুষের বহুগামী হওয়ার কারণ প্রসঙ্গে। সেখানে তিনি আধুনিক গবেষণার দোহাই দিয়ে বলেন, ছেলেদের একই সঙ্গে অনেক শিশু জন্ম দেয়ার ক্ষমতা রয়েছে প্রাকৃতিকভাবে। মানে বীর্যের মধ্যে থাকে কোটি কোটি শুক্রাণু। একটি শুক্রাণু জন্ম দিতে পারে একটি মানুষ। কিন্তু নারীর একটি ডিম্বানু থাকে বলে, মাত্র একটি শুক্রাণুই সেখানে যুক্ত হয়ে নিষিক্ত হয় এবং জীবন সঞ্চার করে। কখনো কখনো আমরা যে জমজ বাচ্চা হতে দেখি, সেটা হলো- একটি ডিম্বানুতে দুটি শুক্রাণু জুড়ে যায়। এটা এ্যাকসিডেন্ট বা দৈবাৎ ঘটনা। সাধারণত কোটি কোটি শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণুই একটি ডিম্বানুর সঙ্গে মিলিত হয়।
নারীরা যেহেতু একই স্থান, কাল ও পাত্রে একটি মাত্র সন্তান জন্ম দিতে পারে এবং পুরুষ যেহেতু একাধিক জন্ম দেয়ার ক্ষমতা রাখে সেহেতু পুরুষকেই সাধারণত বহুগামী হতে দেখা যায়।
তবে পরিস্থিতি পাল্টাচ্ছে। মেয়েরাও আজকাল বহুগামী হয়, বিশেষ করে পশ্চিমা দেশে। যাহোক, দেশ পত্রিকার ঐ লেখায় প্রাকৃতিক ঐ কারণই পুরুষের বহুগামীতায় নেপথ্য ভূমিকা রাখে বলে সন্দেহ পোষন করা হয়।
সন্দেহটি একেবারে ফেলে দেয়া যায় না। আবার ঠিক মেনেও নেয়া যায় না। আমি তো চোখের সামনে দেখি পুরুষ বা ছেলেরা একাধিক মেয়ের পেছনে ছুটতে পছন্দ করে। এই প্র্যাকটিসকে সামাজিক কারণ বলেও মনে হয় আমার। পুরুষ শাসিত সমাজের কারণেই নারীকে ঐভাবে ভাবা হয়।
ভাবা হয় নারী মাত্রই ভোগের সামগ্রী।
তবে মোদ্দা কথা, প্রাকৃতিক কারণেই হোক কিংবা সামাজিক কারণেই হোক, বিষয়টা নারীদের সাপেক্ষে কখনো কখনো প্রতারণার পর্যায়ে পরে। অতএব এ ব্যাপারে পুরুষ একটু সংযমী হলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যাবে।
এই লেখার মতে যে সক্কলে একমত হইবেন, তা না। আমি অন্য মতকেও রেসপেক্ট করি। নিজের প্রিন্সিপালের কারণে অন্যের ক্ষতি না হলেই হলো। সুতুরাং পুরুষের বহুগামীতা নিয়ে আমার এই দুই চার কথা আপনাগো সামনে পেশ করলাম।
(বি.দ্র. লেখাটি সিরিয়াসলি নেওনের কিছু নাই)
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।