somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরের বউ/বর, অফিসের বস আর ব্লগের মডারেটর ইজ অলওয়েজ রাইট (ফান পোস্ট)

২৭ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পোস্টের শিরোনামের কথাটা মুখস্ত রাখলে নারী পুরুষ নির্বিশেষে বিবাহিত এবং চাকরিজীবী ব্লগারদের জীবন অনেকটাই সহজ এবং মসৃণ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। একটা প্রবাদ আছে যে ‘জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করতে হয় না’। আমি অনেক সময় আমার স্ত্রীর সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করি এবং তর্কও করি। কিন্তু পরে বলতে গেলে ৯৯.৯৯% ক্ষেত্রে দেখা যায় যে আমার স্ত্রী ঐ ব্যাপারে ঠিক ছিলেন। আমার ধারণা আল্লাহ আমার চেয়ে আমার স্ত্রীকে বেশী পছন্দ করেন এই কারণে আমি বেকায়দায় পড়ি।

আমার নতুন বস একজন মেয়ে কলিগের নাম (মেয়েটার সামনেই) ভুল বলার পর আমাকে জিজ্ঞেস করলেন ‘ওর নাম সানজি না?’ আমি বললাম স্যার বস ইজ অলওয়েজ রাইট। আপনি যদি ওর নাম সানজি বলে থাকেন তাহলে সেটাই রাইট। আমরা ওকে এখন থেকে সানজি নামেই ডাকবো। বস যদিও বললেন না না আমার ভুলও তো হতে পারে। তবে ওনার বডি ল্যাঙ্গুয়েজে মনে হোল উনি আমার উপর খুশি হয়েছেন। এইভাবে বসদেরকে যদি সদা খুশি রাখা যায় তাহলে কর্মক্ষেত্রে উন্নতি অবশ্যম্ভাবী।


ব্লগের বস হোল মডারেটর। ওনাকে যদি খুশি না রাখা যায় তাহলে ব্লগিং বেশী দিন করতে পারবেন না। আমি আগের দুই ক্ষেত্রে বউ আর বসকে খুশি রাখার টেকনিক কিছুটা জানলেও মডারেটরকে কিভাবে খুশি রাখতে হয় এই ব্যাপারে তেমন কিছুই জানি না। বউ আর বসকে যেভাবে সরাসরি তোষামোদ করা যায়, মডারেটরকে সম্ভবত সরাসরি সেভাবে তোষামোদ করা যায় না। তবে আমাদের মডারেটর কিন্তু অত্যন্ত নিরপেক্ষ, জ্ঞানী, বিবেকবান, রসিক, আপোষহীন, প্রজ্ঞাবান, দয়ালু, দেশপ্রেমিক, নীতিবান, নির্ভীক, সৎ, ধার্মিক, সন্তান-বৎসল, স্ত্রী-ভক্ত, ন্যায়পরায়ণ, বিনয়ী, মিষ্টভাষী, সদালাপী, রসবোধ সম্পন্ন, মহানুভব, উন্নত রুচির অধিকারী, সর্বংসহ, মহান, ধৈর্যশীল, সিংহ হৃদয়ের অধিকারী, কুসংস্কারমুক্ত, নম্র, ভদ্র, সহানুভূতিশীল, ক্ষমাশীল, উদার, দানশীল, হাসিখুশি এবং সর্বোপরি একজন মাটির মানুষ। আমি হয়তো ওনার অনেক গুণ লিখতে ভুলে গেছি। কেউ মনে করিয়ে দিলে আমি অবশ্যই যোগ করে দিব। মডারেটর হতে হলে শারীরিক যোগ্যতাও থাকা লাগে। আমাদের মডারেটর শারীরিক দিক থেকেও মাশআল্লাহ অনেক হৃষ্টপুষ্ট। এই রকম শরীর না থাকলে এই কঠিন দায়িত্ব উনি সঠিকভাবে পালন করতে পারতেন না।

আসলে উপরের বক্তব্য সমুহ আমার উর্বর মস্তিষ্কের লাগামহীন চিন্তা ছাড়া আর কিছু না। একটা কথা আছে যে ‘অলস মস্তিষ্ক শয়তানের কারখানা’। এই পোস্ট ব্লগের নীতিমালা পরিপন্থি হলে আমি পোস্টটা সরিয়ে দেব। অথবা ব্লগ কর্তৃপক্ষই সম্ভবত আমার কষ্ট লাঘবের জন্য নিজেরাই কাজটা করে নিবেন। সবাই ভালো থাকবেন। স্পাউস, বস আর মডারেটরের কথা বেদ বাক্য হিসেবে মেনে নিতে শিখবেন এই কামনা করছি।

বিঃ দ্রঃ আমার এই পোস্টের সাথে ব্লগ টিমের সাম্প্রতিক নোটিশ কিংবা ব্লগটিম কর্তৃক বর্তমানে বা পূর্বে গৃহীত কোন সিদ্ধান্তের কোন সম্পর্ক নাই। ইহাকে একটা গুরুত্বহীন ফান পোস্ট হিসাবে নিলে ভালো হয়।
ছবিঃ মাসকাট ডেইলি এবং ফেইসবুক
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৪
৫২টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×