somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হজরত মুসা (আঃ) থাপ্পড় মেরে আজরাইলের (আঃ) এক চোখ কানা করে দিয়েছিলেন

০৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হজরত মুসা (আঃ) অত্যধিক বলশালী একজন মানুষ ছিলেন। ওনার শরীরের শক্তি সম্পর্কে কোরআনে উল্লেখ আছে। সুরা আল কাসাসের ২৮ নং আয়াতে আছে;
নারীদ্বয়ের একজন বলল, হে আমার পিতা! আপনি একে মজুর নিযুক্ত করুন, কারণ আপনার মজুর হিসেবে উত্তম হবে সে ব্যক্তি, যে শক্তিশালী, বিশ্বস্ত।
এই আয়াতে হজরত শোয়াইবের (আঃ) দুই মেয়ের মধ্যে একজনের কথা বলা হয়েছে, যিনি বলেছেন যে, হজরত মুসা (আঃ) শক্তিশালী ছিলেন।

হজরত আজরাইল (আঃ) ওরফে মালাকুল মউত মানুষের বেশে হজরত মুসার (আঃ) কাছে গিয়েছিলেন তাঁর জান কবচের জন্য। তখন হজরত মুসা (আঃ) হজরত আজরাইলের (সাঃ) গালে এতো জোরে থাপ্পড় দেন যে আজরাইলের (সাঃ) একটা চোখ কানা হয়ে যায়। আজরাইল (আঃ) তখন আল্লাহর কাছে ফিরে যান এবং আল্লাহকে বলেন যে আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন, যিনি মরতে চান না। আল্লাহতায়ালা তখন আজরাইলের (আঃ) চোখ ভালো করে দেন এবং বলেন যে তুমি আবার ওনার কাছে যাও এবং ওনাকে বল যে, আপনি কতদিন বাঁচতে চান? তারপরে তুমি একটি ষাঁড়ের দেহে হাত রেখে বলবে, এর মধ্যে যত লোম আছে ততদিন আপনার হায়াত বৃদ্ধি করা হবে। আল্লাহর নির্দেশে আজরাইল (আঃ) হজরত মুসার (আঃ) কাছে গিয়ে তাই করলেন। মুসা (আঃ) আজরাইলকে (আঃ) বললেন, তারপরে কী হবে? তিনি বললেন, আপনি মৃত্যুবরণ করবেন। তখন মূসা বললেন, তাহলে এখুনি হউক। (সূত্র - বুখারী হা/৩৪০৭; মুসলিম হা/২৩৭২; মিশকাত হা/৫৭১। তবে ঘটনাটা এই হাদিসের আলোকে নিজের মত করে বর্ণনা করেছি)

হজরত মুসার (আঃ) ঘুষি খেয়ে এক ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়েছিল। একদম শিশুকালে হজরত মুসা (আঃ) ফেরাউনকে চড় মেরেছিলেন কিংবা কোন কিছু দিয়ে আঘাত করেছিলেন। ফেরাউন ভীষণ ক্ষেপে গিয়েছিলেন শিশু মুসার (আঃ) উপরে। আসলে হজরত মুসা (আঃ) এর জীবনটা অনেক বেশী ঘটনাবহুল চাঞ্চল্যকর ছিল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাঁর জীবনে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাত্র ৩ জন পয়গম্বরের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। তারা হলেন রসুলে করিম হজরত মুহাম্মাদ (সাঃ), হজরত আদম আঃ এবং হজরত মুসা (আঃ)। কিন্তু একমাত্র হজরত মুসা (আঃ) পৃথিবীতে অবস্থান করে আল্লাহর সাথে কথা বলেছেন। যে কারণে ওনার উপাধি হল 'কলিমুল্লাহ'। 'কলিমুল্লাহ' অর্থ হল যিনি আল্লাহর সাথে কথা বলেন। পবিত্র কোরআনে সকল নবী এবং রসূলের মধ্যে হজরত মুসা (আঃ) এবং তাঁর কউম বনি ইসরাইল সম্পর্কে সবচেয়ে বেশী আয়াত আছে। কোরআনে ১৩৬ বার হজরত মুসার (আঃ) নাম এসেছে। চেষ্টা করবো পরবর্তী কোন পোস্টে/ পোস্ট সমুহে হজরত মুসার (আঃ) জীবনের এই সব ঘটনা নিয়ে লিখতে।

হজরত মুসা (আঃ) আজরাইলকে থাপ্পড় দিয়ে কানা করে দিয়েছিলেন। তাই বলে এই ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের উচিত হবে না মৃত্যুকালে আজরাইলের (আঃ) সাথে তর্ক বা মারামারির চেষ্টা করা। কারণ হজরত মুসা আল্লাহর প্রিয় নবী ছিলেন। আমরা সাধারণ মানুষ মাত্র।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৪৮
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

লিখেছেন মামুন রেজওয়ান, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"কর্পোরেট_ফ্যাক্ট_২১"



সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

×