somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন মিলনকে ধর্ষণ বলা হবে, না প্রতারণা বলা হবে?

২৯ শে মার্চ, ২০২৫ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে এবং ভারতের আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন মিলনকে ধর্ষণ হিসাবে গণ্য করা হয়। পৃথিবীর অন্য কোন দেশে এই ধরণের বিধান আছে বলে আমার মনে হয় না। আমাদের দেশের আইনে এই বিধান আগে থেকেই ছিল তবে কয়েকদিন আগে এই ধরণের ধর্ষণের বিচারের জন্য আলাদা ধারা তৈরি করা হয়েছে। আগে থেকেই আমাদের দেশে ধর্ষণের সংজ্ঞার মধ্যে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন মিলন’ ছিল। আগে পৃথক ধারা ছিল না, এখন পৃথক ধারা সৃষ্টি করা হয়েছে। এতে নাকি মামলার জট কমবে।

আসলে এই ধরণের অপরাধকে ধর্ষণ বলা ঠিক না। বরং বলা উচিত প্রতারণা। পৃথিবীর কোথাও এই ধরণের প্রতারনাকে ধর্ষণ বলা হয় না। আমাদের দেশে নারী নির্যাতন সংক্রান্ত কিছু আইনের চরম অপব্যবহার হয়। দেখা যায় জমি নিয়ে বিবাদ, কিন্তু নারী নির্যাতনের মিথ্যা মামলা দেয়া হয়েছে। আরেকটা ব্যাপার হল নারী নির্যাতনের অনেক মামলা জামিন যোগ্য না। ফলে এই আইনের অনেক অপব্যবহার হয়। ‘বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন মিলন’ সংক্রান্ত মামলাগুলিও বিবাদির জন্য অবিচার। অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষকে বিপদে ফেলার জন্য অনেক নারী এই ধরণের অপবাদ দিচ্ছে এবং সেই পুরুষ একজন ধর্ষক হিসাবে গণ্য হচ্ছে। কোন পুরুষ যদি বিবাহের প্রলোভন দেখিও থাকে, সেটা একান্তে গোপনে ঘটে থাকে। আমাদের সমাজে কাউকে সাক্ষী রেখে কোন পুরুষ আরেকজন নারীকে বলে না যে আমি তোমাকে কিছু দিনের মধ্যে বিয়ে করবো আসো এখন আমরা এক সাথে ঘুমাই। আর এই ব্যাপারে আমাদের সাক্ষী হল আমার বন্ধু জনাব দবির। আমি বলতে চাচ্ছি যে এই ধরণের মামলার ক্ষেত্রে মেয়েই একমাত্র সাক্ষী। সে মিথ্যা কথা বলে ভোলাভালা পুরুষদের বিপদে ফেলতে পারে।

আরেকটা ব্যাপার হল কোন নারী যদি বিয়ের আশ্বাস দিয়ে এক সাথে ঘুমায় এবং পরে আরেক ছেলের সাথে ভেগে যায় সেই ক্ষেত্রে পুরুষের হাতে কোন প্রতিকার নাই। অনেকে অবশ্য কলা গাছের সাথে ঝুলে আত্মহত্যা করে। অনেকে সারা জীবন নারী জাতির চৌদ্দগুষ্ঠি উদ্ধার করে আর বলে যে জীবনে কোন দিন আর কোন মেয়েকে বিয়ে করবো না। বেচারা যদিও একজন ধর্ষিত পুরুষ (কারণ প্রতারণা করে তার সম্মতি নেয়া হয়েছিল) কিন্তু সামাজিক স্বীকৃতি নাই । আমাদের দেশে নারী কর্তৃক পুরুষ ধর্ষণের কোন আইন নাই। যে কারণে অনেক পুরুষ মিথ্যা প্রলোভনে এক সাথে কোন মেয়ের সাথে ঘুমাচ্ছে এবং ধর্ষিত হচ্ছে। অনেক দেশে পুরুষের সম্মতি ছাড়া যৌন মিলন করলেও সেটাকে পুরুষ ধর্ষণ বলা হয়ে থাকে। ইহাই সঠিক।

ব্যাপারগুলি কিছুটা হাস্যকর মনে হলেও এক তরফা ভাবে শুধু মেয়েদের সুবিধা দিয়ে আইন তৈরি করা ঠিক না। আমাদের দেশের অধিকাংশ নারী নির্যাতন মামলা ভুয়া হয়।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২৫ রাত ১:৪১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×