বিশেষ প্রতিনিধি (প্রতিদিন নিউজ ডটকম) ২১ সেপ্টেম্বর : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর নির্বাচনরে ভোট গ্রহণ আগামী ২৭/৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর , মনোনয়ন বাছাই ১ ও ২ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ অক্টেবার এবং ১৩ অক্টোবর প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানা গেছে।
সবকিছু ঠিকঠাক থাকলে এ তারিখ অনুযায়ীই নির্বাচন করতে চাচ্ছে নির্বাচন কমিশন। এ তারিখ অনুযায়ী করা হয়েছে খসড়া। নির্বাচন কমিশন এ তারিখ অনুযায়ী তফসলি ঘোষণা করতে পারেন। বুধবার অথবা বৃহস্পতিবার ঘোষণা করা হবে তফসিল। তবে বৃহস্পতিবার তফসিল ঘোষণার সম্ভাবনা বেশী বলে জানা গেছে।
তফসিল ঘোষণা নিয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন সময়ে বৈঠক করে নির্বাচন কমিশন। তবে কিছু প্রস্তুতি বাকি থাকায় এতদিন তফসিল ঘোষণা করা হয়নি। তবে কমিশন বার বা বলে আসছিল ২২ সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের আইন অনুয়ায়ী প্রশাসক নিয়োগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তফসিল ঘোষণা হলে মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণসহ পুরো প্রক্রিয়ায় সময় লাগবে ৪০ থেকে ৪৫ দিন।
উল্লেখ্য যে, গত ৫ মে শীতলক্ষ্যার পূর্বপাড় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কদমরসুল, নারায়ণগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশিত হয়। বৃহস্পতিবার ২৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো : শাহ কামালকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তথ্যসুত্র
না’গঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ২৭ অক্টোবর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।