একটা ছোট্ট খেলার মাঠ
২৭ শে মে, ২০১২ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক টুকরা জমি বা একটিা ছোট্ট খেলার মাঠ কি আমাদের ছেলেমেয়েদের খুব বেশী চাওয়া? এই মাঠটা নারায়নগঞ্জের নাগবাড়ীতে। এটা আসলে কোন মাঠ নয়। একটা পরিত্যাক্ত পুকুর বালি দিয়ে ড্রেজারের মাধ্যমে ভরাট করা হয়েছে। যার সুবাদে এই ছেলেগুলা একটু খেলার জায়গা পেয়েছে। আবার কবে দেখা যাবে এই জায়গার মালিক বা মালিকগন দেয়াল দিয়ে মাঠ আটকে দিয়েছে। ছেলেরা ব্যাট আর ষ্ট্যাম্প হাতে দেয়ালের বাইরে ঘুরছে।
এতগুলো ছেলে দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে তাদের একটু খেলার জায়গার কি অভাব। তা না হলে কি আর এতগুলা ছেলে এইটুকুন একটা মাঠে জমা হয়? ওরা শুধু ষ্ট্যম্পটা বসাতে পেরেছে, ফিল্ডিং এর জায়গা পায় নাই। তারপরও ওরা কতই না আনন্দিত এখানে খেলার সুযোগ পেয়ে। এটুকুই বা কম কিসে? এটুকু না পেলেই বা কি করার ছিলো।
অথচ এর কয়েক গজ দূরেই রয়েছে DSS ক্লাবের একটি বড় মাঠ। একটু সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবৎ পরিত্যাক্ত অবস্থায় পরে আছে। ইদানিং কিছুটা সংস্কার কাজ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এলাকার গুরত্বপূর্ণ ব্যাক্তিরা যদি এদিকে একটু নজর দিত তবে হয়ত এরকম একটা মাঠ থেকেই বের হয়ে আসত কয়েকজন জাতীয় দলের খেলোয়ার।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১২ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন