এবার বৃটেনে বাংলাদেশের মুখ উজ্জল করলেন বাংলাদেশী বংশোদ্ভূত দুই বালক-বালিকা। শারমিন আক্তার নামের এক বালিকা সম্প্রতি বৃটেনে উদ্বোধন করলেন বিশ্বের অন্যতম সর্ববৃহৎ মার্কেট সেইন্সবারি। অন্যদিকে আরেক বাংলাদেশী বালক তাজওয়ার রাজীবের ডিজাইনে আগামী তিনবছর হবে নিউক্যাসল সিটির ক্রিসমাস ও নিউ ইয়ার ইভের আলপনা। বাংলাদেশী এ দুজনের সফলতার খবর বেশ ফলাও করে প্রকাশ করেছে সেখানকার মুল ধারার গনমাধ্যমগুলো।
জানা গেছে, লন্ডনের টোটেনহামে বিশ্বের অন্যতম সর্ববৃহৎ সুপার মার্কেট সেইন্সবারি উদ্বোধন করার গৌরব অর্জন করে শারমিন আক্তার। নতুন এ ব্রাঞ্চ উদ্বোধনরে আগে লন্ডনের বিভিন্ন প্রাথমিক স্কুলের শিার্থীদের নিয়ে ব্যাগ ডিজাইন প্রতিযোগীতার আয়োজন করা হয়। ঘোষনা দেয়া হয় এ প্রতিযোগীতায় যিনি বিজয়ী হবেন তিনিই পাবেন সেইন্সবারি উদ্বোধন করার বিরল সম্মান। শারমিন ঐ প্রতিযোগীতায় প্রথম হলে তাকে দিয়েই মার্কেটের ফিতা কাটা হয়। উদ্বোধনী দিনে ক্রেতাদের সুভ্যেনির হিসাবে দেয়া হয়েছে শারমিন আক্তারের ডিজাইন করা ব্যাগ।
শারমীনের পিতা শাহ রাসেল তার মেয়ের এই স্বীকৃতিতে খুবই উল্লাসিত। তিনি তার সন্তানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জের নবীগঞ্জে। ব্রিটেনের মূলধারার সংবাদ পত্র টোটেনহাম জার্নাল, হারিংগ্রে ইন্ডিপেন্ডেন্টে এই খবরটি বেশ গুরুত্বের সাথে ছাপা হয়েছে। সুপারশপের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন স্পুরস আম্বেসেডর লিডলি কিং, হারিংগ্রে মেয়র শেইলা পিকাক স্থানীয় এমপি ডেভিড লামি, কাউন্সিলর এলান স্ট্রিকল্যান্ড ও স্পুরস চেয়ারম্যান ডেনিয়েল লেভি।
অন্যদিকে ব্রিটেনের অন্যতম বড় শহর নিউক্যাসল সিটির আগামী তিনবছরে ক্রিসমাস ও হ্যাপি নিউ ইয়ার ইভের আলপনা হবে বাংলাদেশী বংশোদ্ভূত বালক তাজওয়ার রাজীবরে ডিজাইনে। সম্প্রতি নিউক্যাসলে একটি চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ৬০০ জনকে পেছন ফেলে প্রথম স্থান লাভ করে এ বালক। তাজওয়ান রাজীবের বাবা এবিএম রাজীব সুনামগঞ্জ শহরের ষোলঘরের সন্তান।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।