।প্রাতিষ্ঠানিকভাবে ভাল ফলাফলের অধিকারী চটপটে এক যুবক বিশাল এক কোম্পানিতে ম্যানেজার পদের জন্য আবেদন করলো এবং খুব ভালভাবেই প্রথম পর্যায়ের সাক্ষাৎকারের ধাপ পেরিয়ে চূড়ান্ত সাক্ষাৎকারের জন্য পরিচালকের নিকট তার ডাক পেলো।
পরিচালক তার কাগজপত্র দেখে বুঝতে পারলেন, আগত প্রার্থী সব পর্যায়েই খুব ভাল ফলাফলের অধিকারী, সে কখনোই খারাপ করেনি- না স্কুল পর্যায়ে, না বিশ্ববিদ্যালয় পর্যায়ে।
পরিচালক তাকে জিজ্ঞেস করলেন, স্কুলে কখনো কী আপনি বৃত্তি পেয়েছেন?
যুবকটি বললো, ‘জি না, কোন খাত থেকেই নয়।'
পরিচালকের প্রশ্ন, ‘আপনার বাবা কী স্কুলের খরচ বহন করতেন?
যুবক উত্তর দিলো, ‘আমার এক বছর বয়সে বাবা মারা গিয়েছেন। আমার মা আমার সমস্ত শিক্ষাব্যয় বহন করেছেন।
‘আপনার মা কোথায় কাজ করেন? পরিচালক জানতে চাইলেন।
‘আমার মা ধোপা হিসেবে কাজ করেন।' -এ কথা বলার সঙ্গে সঙ্গে পরিচালক মহোদয় যুবককে অনুরোধ করেন তার হাত দুটো তাকে দেখাতে।
যুবকটি তার মসৃণ, পরিচ্ছন্ন হাত পরিচালকের সামনে মেলে ধরলো। হাত দেখে পরিচালক জানতে চাইলেন, আপনি কখনো কি কাপড় ধোয়ায় আপনার মাকে সাহায্য করেছেন?
যুবকটি বললো, ‘কখনো নয়, মা চাইতেন, আমি যেন সব সময় পড়াশোনা করি এবং আরো বেশি বেশি জ্ঞান অর্জন করি। তাছাড়া আমার মা আমার থেকে অনেক বেশি দ্রুততার সঙ্গে কাপড় ধুতে পারেন।'
এ কথা শুনে পরিচালক বললেন, ‘আমার একটা অনুরোধ আছে। আজ যখন আপনি বাসায় যাবেন, আপনি আপনার মায়ের হাত পরিষ্কার করে দিবেন এবং কাল আমার সঙ্গে দেখা করবেন।
যুবকটি অনুভব করল যে, কাজটি তার পাওয়ার সম্ভাবনা আছে। তাই বাড়ি ফিরে সে আনন্দচিত্তে তার মায়ের হাত পরিষ্কার করে দিতে চাইলো। ছেলের কথায় তার মা অবাক হলেন, সুখবোধ করলেন। তারপর মিশ্র অনুভূতিময় আবেগে তার সন্তানের দিকে হাত বাড়িয়ে দিলেন।
যুবকটি ধীরে ধীরে যত্নের সঙ্গে তার মায়ের হাত ধোয়া শুরু করলো। তারপর বাত দুই চোখ ভরে ক্রমান্বয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। এই প্রথম সে দেখতে পেল তার মায়ের হাত কতটা অমসৃণ। আর অনেকস্থানে ক্ষতচিহ্ন। কিছু কিছু ক্ষত এত বেদনাদায়ক যে, যখন সে তার মায়ের হাত ধুয়ে দিচ্ছিলো তখন তার মা কখনো কখনো শিউরে, কখনো কেঁপে কেঁপে উঠছিলো।
সেই মুহূর্তে যুবকটি প্রথমবারের মতো বুঝতে পারলো এই সেই দু'হাত যা প্রতিদিন কাপড় ধুয়ে ধুয়ে তার লেখাপড়ার খরচ সংগ্রহ করেছে? এ হাত কী পানি দিয়ে কিংবা এ চোখের পানিতে ধুয়ে পরিষ্কার করা সম্ভব? মায়ের হাতের এসব ক্ষতের বিনিময়েই তার এতসব ডিগ্রি। সাফল্য এবং ভবিষ্যতের অনাগত সুখের ও সাফল্যের অবারিত দ্বার উঁকি দিচ্ছে।
মায়ের হাত পরিষ্কার শেষে নীরবে সে তার মায়ের কাজের জন্য রাখা বাকি কাপড়গুলো ধুয়ে ফেললো।
সে রাতে মা এবং ছেলে অনেকক্ষণ ধরে অকৃত্রিম ভাললাগাবোধে কথা বললো।
পরদিন সকালে পরিচালকের অফিসে গেল যুবকটি। পরিচালক যুবকের চোখের পানি জ্বলজ্বল করতে দেখলেন এবং জানতে চাইলেন, ‘আপনি কি আমায় বলবেন বাড়িতে গতকাল আপনি কী করলেন এবং কী শিখলেন?
যুবকটি বললো, ‘আমি আমার মায়ের হাত পরিষ্কার করে দিয়েছি। তারপর বাকি সব কাপড় আমি নিজেই ধুয়ে দিয়েছি।
পরিচালক বললেন, ‘আপনি কী আপনার অনুভূতির কথা আমাকে জানাবেন?
যুবকটি বললো, ‘প্রথমত, আমি এখন জানি উপলব্ধি পূর্বক উপভোগের মানে এবং মূল্যায়নের তার মূল্য হয় অনেক বেশি। মা ব্যতীত আমার আজকের এই সফলতার কোন অস্তিত্বই কখনোই সৃষ্টি হতো না। দ্বিতীয়ত, গতকাল একসাথে কাজ করে এবং আমার মাকে সহায়তা করে আমি বুঝতে পেরেছি কোনোকিছু করা কতটা কঠিন এবং কষ্টসাধ্য। তৃতীয়ত, আমি এখন বুঝতে পেরেছি পরিবারের মূল্য এবং গুরুত্ব কত বেশি উপলব্ধির মূল্যায়নে।
শুনে পরিচালক বললেন, এ রকম উপলব্ধির একজন মানুষই আমি খুঁজছি আমার কোম্পানির ম্যানেজার হিসেবে। যিনি অন্যের সাহায্যের মূল্যায়ন করতে পারবে। যিনি জানেন কোন কাজের পেছনে কতটা ক্লেশ এবং শ্রম নিহিত এবং যিনি টাকাকেই একমাত্র জীবনের লক্ষ্য হিসেবে নিবেন না, তেমন একজন। আর আজ থেকে তুমিই ম্যানেজার হিসেবে যোগ দিচ্ছো আমার কোম্পানিতে।
পরবর্তীতে এই যুবক ভীষণ রকমের পরিশ্রমী ম্যানেজারে পরিণত হয়েছিল এবং সে তার সহযোগিদের কাজের মূল্যায়ন করতে জানতো এবং তাদের শ্রম উপলব্ধি করতে পারতো তার অধীনে সবাই একনিষ্ঠতার সাথে এবং মিলেমিশে কাজ করতো। এভাবে কোম্পানি ব্যাপক উন্নতি সাধন করলো।
একজন শিশু যে প্রতিনিয়ত বাবা-মা কর্তৃক পরিচালিত, সুরক্ষিত, সুনিয়ন্ত্রিত থাকে এবং যখন যা চায় তাই পেয়ে যায় অনায়াসে। সে অধিকার বোধসম্পন্ন (Entitlement mentality) ব্যক্তিত্বে পরিণত হয় এবং সদা নিজেকে আগে উপস্থাপন প্রবণ হয়ে উঠে। সে পিতামাতার প্রচেষ্টা কখনো অনুভব করতে পারে না। তাই যখন সে কর্মক্ষেত্রে প্রবেশ করে যে প্রত্যাশ্যা করে সবাই তার কথা শুনবে এবং যখন সে ম্যানেজার হয় সে কখনো অনুধাবন করতে পারে না অন্যের শ্রম, ক্লেশ এবং চেষ্টার কথা এবং সে শুধু অন্যের দোষ খুঁজে বেড়াবে।
এরকম মনোভাবাসম্পন্ন ব্যক্তি, হোক না যতই প্রাতিষ্ঠানিক শিক্ষায় সফলতার অধিকারী- সে হয়তো সাময়িক সময়ের জন্য সফল হতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত কখনোই অর্জন কিংবা প্রাপ্তির পূর্ণতা বোধ অনুভব করতে পারবে না। যে সব সময় ক্ষুব্ধ অসন্তুষ্ট থাকবে, আত্মপীড়ন অনুভব করবে এবং আরো বেশি কিছু প্রাপ্তির জন্য যুদ্ধে লিপ্ত হবে।
আমাদের যদি এরকম সুরক্ষাকারী পিতামাতা থাকেন, তাদের ভেবে দেখা উচিত তারা সন্তানের প্রতি সঠিক ভালোবাসা দেখাচ্ছেন নাকি সন্তানের সর্বনাশ করছেন?
আপনি সন্তানকে থাকার জন্য বিশাল বাড়ির ব্যবস্থা করে দিতে পারেন, ভাল ভাল খাবার, পিয়ানো বাদন কিংবা বড় পর্দার টিভি দেখারও ব্যবস্থা করে দিতে পারেন- কিন্তু যখন কাজ করবেন, তখন সে কাজের অভিজ্ঞতাও তাকে লাভ করতে দিন।
খাবার শেষে তাদেরকে তাদের নিজের প্লেট, অন্যান্য পাত্র পরিষ্কার করতে দিন। এটা এজন্য নয় যে, এ সময়ের জন্য কাজের লোক বা বুয়া রাখার পয়সা আপনার নেই। বরং এটা এজন্য যে, সন্তানকে সঠিকভাবে ভালোবাসেন সেজন্য।
আপনি বুঝাতে চান যে, তাদের পিতামাতা যতই আর্থিকভাবে সচ্ছল হোক না কেন। একদিন তাদেরও চুলের রঙ ধূসর বা সাদা হয়ে যাবে সেই যুবকটির মায়ের মতো।
সবচেয়ে বড় যে ব্যাপারটি হবে তা হলো, আপনার সন্তান শিখবে কী করে উপলব্ধির মাধ্যমে অন্যের কাজকে মূল্যায়ন করা যায়, অভিজ্ঞতা দ্বারা লাভ করবে শ্রমের ক্লেশ এবং অন্যের সাথে মিলেমিশে কী করে দলগতভাবে কাজ সম্পন্ন করা যায়। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার সন্তান দলছুট থাকুক। বরং চাইবেন দলের একজন হয়ে দলের সাথে কাজ করে সাফল্য লাভ করুক বৃহত্তর প্রাপ্তির জন্য। আর তার জন্য উপলব্ধি এবং মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ। পাঠক, আপনার মাঝে এই বোধ দুটো আছে কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




