somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর পরও উপেক্ষার শিকার

০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যত উঁচুমাপের সাহিত্যিক, প্রাবন্ধিক হোন; নিরেট আওয়ামীপন্থী না হলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মৃত্যু হলে তাকে রাষ্ট্রীয় সম্মান দেয়া হবে না। এটা ক্ষমতাসীন আওয়ামী লীগ দলটির অর্ধশতেরও বেশি বছরের উগ্রতার ঐতিহ্যের ধারাবাহিকতায় সম্প্রতি আবারও প্রমাণিত করল বরেণ্য কথাসাহিত্যিক রশীদ করীমের বেলায়। তাঁর মৃত্যুর পর রাষ্ট্রপক্ষ, বা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সম্মান জানানো হয়নি। তাঁর জানাজায় অংশ নিতে সরকারের ঢাউস আকারের মন্ত্রিসভার ‘পূর্ণ থেকে শুরু করে হাফ বা আধা হাফ’ কোনো সদস্যই আসেননি। সম্মানজনক একটি জায়গায় তাঁকে দাফন করতে কবরের জায়গা নির্বাচন করে দেয়নি রাষ্ট্রের পক্ষ থেকে কেউ। তাঁর পরিবারকে সান্ত্বনা দিতে অন্তত মেকি আবেগ নিয়েও রাষ্ট্রের কেউ আসেননি।
মুক্তিযুদ্ধের চেতনাকে ‘সেলিং আইটেম’ করে আওয়ামী ব্যানারে জীবদ্দশায় জীবিকা উপার্জনের ব্যবসায় না নামাটাই কী ছিল রশীদ করীমের অপরাধ? একাত্তরের পর মুক্তিযুদ্ধের চেতনা ধারণের নামে জন্ম নেয়া নব্য লেখক গোষ্ঠীর তালিকায় না থাকায় কী রাষ্ট্র তাঁকে এত অসম্মান দেখাল? ক্ষমতাসীন দলটির সরকারের এরকম আচরণ অতীতে অনেকবার দেখেছে এ দেশের সাহিত্য সমাজ বা গোটা জাতি। দলটি আগের সরকারের আমলে (১৯৯৬-’০১) ‘বাংলার সক্রেটিস’ খ্যাত প্রাবন্ধিক আহমদ ছফা, এ আমলে রশীদ করীমের বড় ভাই কথাশিল্পী আবু রুশ্দ, মাহমুদুল হকের বেলায়ও এর প্রমাণ মিলেছে। শেখ হাসিনার সরকার ‘মুক্তিযুদ্ধের চেতনার’ সরকার বলে দাবি করছে। মুক্তিযুদ্ধ শৈল্পিক রূপে যে ক’জন উপস্থাপন করেছেন, তাদের মধ্যে রশীদ করীম নিঃসন্দেহে অন্যতম। শেখ হাসিনা নাকি নিজেও লেখালেখি করেন! তিনি কি রশীদ করীমের এসব লেখা পড়েননি? তার সরকারের কেউ পড়েননি? না পড়ে থাকলে ধরে নিতে হবে সরকারের অজ্ঞতার কারণে রশীদ করীম উপেক্ষার শিকার। কিন্তু দায়টা বর্তাচ্ছে পুরো রাষ্ট্রের ঘাড়ে। এর দায়ভার কে নেবে? কাউকে কে না কাউকে তো নিতেই হবে। কেননা, রশীদ করীমেরা নিজের সৃষ্টি নিয়ে কালে কালে ফিরে আসবেন পাঠক সমাজের কাছে। আর এর সঙ্গে ফিরে আসবে রাষ্ট্রের অসহনশীল, অসভ্য আচরণের কথা। অবশ্য তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন বলে একটি দৈনিকে ছাপা হয়েছে। দৈনিকটির অনলাইন সংস্করণেও শনিবার রাত নয়টায় প্রধানমন্ত্রীর শোকের কথা উল্লেখ করা হয়। তবে ওই সময় দেশের কোনো অনলাইন বার্তা সংস্থার খবরে প্রধানমন্ত্রীর শোক জানানোর কথা ছিল না। আমার দেশ কার্যালয়েও প্রধানমন্ত্রীর কোনো শোকবার্তা সেদিন আসেনি। ওই দৈনিকের প্রধানমন্ত্রীর শোক সংক্রান্ত খবরটি বিভ্রান্তির মধ্যে ফেলে। কারণ, বাংলা একাডেমীর মাঠে অনুষ্ঠিত রশীদ করীমের শেষ শ্রদ্ধা অনুষ্ঠান ও জানাজায় একাডেমীর কর্মকর্তাদের বাইরে বিশিষ্টজন বলতে উপস্থিত ছিলেন শুধু প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার আতাউস সামাদ। ওই পত্রিকাতে লেখা হয় অধ্যাপক মোজাফ্ফর আহমদের কথা। অথচ মোজাফ্ফর আহমদ একাডেমী প্রাঙ্গণে যাননি। তিনি রশীদ করীমের লাশ দেখতে গিয়েছিলেন তাঁর বাসায়।
মুক্তিযুদ্ধের পর বাংলা ‘মুক্তিযুদ্ধের চেতনা’ লালন ও চর্চার নামে একটি লেখক গোষ্ঠী দাঁড়ায়। আশ্চর্যজনক হলেও সত্য, ওই গোষ্ঠীর মধ্যে অনেকে পাকিস্তান আমলে স্বৈরশাসক আইয়ুবের ভাড়াটে লেখক হিসেবে পরিচিত ও নিন্দিত ছিলেন। স্বাধীনতার পর নব্য লেখক গোষ্ঠীর ‘মুক্তিযুদ্ধের চেতনা’র নামে শেখ মুজিব সরকারের ফ্যাসিবাদকে সমর্থন করা ছিল মূল কর্মকাণ্ড। তাদের গোষ্ঠীর মধ্যে আসেননি রশীদ করীম। এর বদলে তিনি মুক্তিযুদ্ধের পর ঢাকা শহরকে ঘিরে যে বুর্জোয়া নাগরিক সমাজের দ্রুত ক্রমবিকাশ হতে শুরু হয়েছিল, সেসব দিক তুলে ধরেন লেখায়। তাঁর উপন্যাস ‘প্রেম একটি লাল গোলাপ’ এরই দলিল। মুজিব সরকারের বাকশালকে সমর্থন না করে তিনি এর সমালোচনা করেছেন। আওয়ামী সরকার তাই শেষ সম্মান দেখায়নি। তার স্ত্রী সেলিমা মোর্শেদের সঙ্গে আমার টেলিফোনে কথা হয় শনিবার বিকালে। স্বামী শোকে প্রচণ্ড কাতর সেলিমা মোর্শেদ তখন বাসায় বসে স্বামীর স্মৃতি দেখে দেখে অশ্রু সংবরণের চেষ্টা করছিলেন। ভেতরে হয়তো দাম্পত্য জীবনের অসংখ্য স্মৃতি, সুখ-দুঃখের ঘটনা তাকে আরও আহত করছিল। ওই অবস্থাতেও সাংবাদিকতার ‘স্বভাবসুলভ নিষ্ঠুরতায়’ ভর করে তার কাছে জানতে চেয়েছিলাম, ‘রাষ্ট্র বা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে?’ তিনি জানান, ‘আমি বা আমার মেয়ের সঙ্গে করেনি’। রশীদ করীমকে যথাযথ সম্মান না জানিয়ে শেখ হাসিনার সরকার ভালো করেছে কী-না, প্রশ্নটার উত্তরের জন্য ভবিষ্যত্ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা, সময় হচ্ছে সবচেয়ে বড় উত্তরদাতা।
আপাত আলোচনায় অনেক প্রশ্নের উত্তর জানা জরুরি। আওয়ামীপন্থী সাংস্কৃতিক সংগঠনের নেতারা আবারও প্রমাণ দিয়েছেন ‘দলীয় বিবেচনার বাইরে কোনো লেখক-সাহিত্যিকের মৃত্যুতে কেন্দ্রীয় শহীদ মিনারে তো দূরের কথা, তার বাসায় গিয়েও কোনো আয়োজন তারা করেন না। নব্বইয়ের স্বৈরাচারী আন্দোলনের প্রেক্ষাপটে জন্ম নেয়া ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ নিতান্তই ‘সম্মিলিত আওয়ামী জোটে’ পরিণত হয়েছে অনেক আগেই। জোটের শীর্ষ নেতাদের কর্মকাণ্ড আর আওয়ামী লীগের টিকিটে নির্বাচনে মনোনয়ন পেতে দৌড়াদৌড়ি তা জাতির কাছে স্পষ্ট করে দিয়েছে। জোটের পক্ষ থেকে রশীদ করীমের শেষ শ্রদ্ধার আয়োজন আশা করা যায় না।
মধ্যযুগের বাংলা গীতিকবিতার জগতে থাকতে থাকতে ঢাকা বা দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর বাংলা বিভাগের নামকামানো অধ্যাপক সাহেবরা কী এখনও মধ্যযুগেই বাস করছেন? বাংলা সাহিত্যের আধুনিক ধারার উপন্যাসের পথিকৃত্ রশীদ করীমের মৃত্যুর পর তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর মতো মানসিকতা ওই দলবাজ শিক্ষকরা অর্জন করতে পারেননি?
তারা কী হিন্দু শাস্ত্রের রাধা-কৃষ্ণের প্রেম আর যৌনতার কাহিনী পড়াতে পড়াতে নিজেরাও ভাবের জগতে আচ্ছন্ন থাকেন? এর প্রমাণ কি দিলেন রশীদ করীমের জানাজায় তাদের একজনও না এসে? রশীদ করীমের গল্প, উপন্যাস, প্রবন্ধ নিয়ে দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাও হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের সেটা নিশ্চয় জানা আছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর কথা না হয় বাদ দেয়া গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষকও কী তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারতেন না? তাঁর লাশ বাংলা একাডেমীতে নেয়া হয়েছিল। সেখানেও কোনো শিক্ষক কি আসতে পারতেন না? বাংলা একাডেমীর অবস্থান তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই। বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগ থেকে বাংলা একাডেমীর মাঠ তো পাঁচ মিনিটেরও কম হাঁটার পথ। এ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক তো বাংলা একাডেমীতে হাজির হয়ে নানা সময় ধর্না দেন সেমিনারে অংশ নেয়া, প্রবন্ধ ও বই প্রকাশের জন্য। সেদিন কী কারও সময় হয়নি? ১৯৯২ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে রশীদ করীম পক্ষাঘাতসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগের কারণে ছিলেন ঘরবন্দি। এ সময়ের মধ্যে রাষ্ট্রের কেউ তাঁর খবর নেয়নি। তাঁর শেষকৃত্যে উপস্থিত হয়ে কি সে দায় সামান্য হলেও মেটাতে পারত না রাষ্ট্র, সংস্কৃতির ঠিকাদার ও ব্যবসায়ীরা?
রশীদ করীম গত শুক্রবার রাত তিনটায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল থেকে শনিবার সকালে তাঁর নিজের বাসভবন ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৮ নম্বরের বাড়িতে নেয়া হয় লাশ। শনিবার বাদ জোহর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে আর বাদ আছর বাংলা একাডেমী প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিকালে তাঁকে ঢাকার শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হয়। হাসপাতালে ও তাঁর বাসায় সরকারের কোনো মন্ত্রী, বড় কর্মকর্তাদের কেউ আসেননি। দু’দফা জানাজায় অংশ নিতেও কেউ আসেননি। ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারের চারতলায় ভেতরের একটি রুমে তাঁর লাশ পড়ে ছিল মৃত্যুর পর বাকি রাত। বাইরের করিডোরে তাঁর প্রিয়তমা জীবনসঙ্গিনী সেলিমা মোরশেদ, মেয়ে নাবিলা মোরশেদ, ভাগ্নে অধ্যাপক এস এম হারুনসহ আরও চার-পাঁচজন আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। সাহিত্য ও শিল্পাঙ্গনের কেউ ছিলেন না। ‘ক্যামেরা পাগল সেক্যুলার’ কবি, লেখকরাও তাঁর বাসায় শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমাননি। অথচ আওয়ামীপন্থী কবি, লেখকদের অসুস্থতা কিংবা মৃত্যুতে তাদের ঢল নামে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজনে। আরেকটি বিষয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেন তাঁর মৃত্যুতে। দলটির আগের ঘোষিত খুলনামুখী লংমার্চ থাকায় সেদিন খালেদা জিয়া ও দলটির শীর্ষ অনেক নেতা ছিলেন ঢাকার বাইরে। তারা না হয় আসতে পারেননি। যারা ঢাকায় ছিলেন, তাদের মধ্যে কেউ আসেননি কেন? জাতীয়তাবাদী লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিকদেরও কি সময় হয়ে ওঠেনি?
মিরপুর কবরস্থানে রশীদ করীমের লাশ দাফনের জায়গা পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন গবেষক, প্রকাশক মফিদুল হক। বাংলা একাডেমী নিজ উদ্যোগে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানের আয়োজন করে। এক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশ ছিল না। একাডেমীর মাঠে তাঁর কফিনে ফুলের তোড়া দিয়ে দায়িত্ব শেষ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়! কবরস্থানে বাংলা একাডেমী, সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি উপস্থিত হননি। সেখানে ছিলেন সাংবাদিক আতাউস সামাদ, বিবিসিতে কর্মরত তার ভাই আতিকুস সামাদ ও লেখক হামিদ কায়সারসহ রশীদ করীমের ঘনিষ্ঠ কয়েক আত্মীয়। তারা কবরের জায়গা দেখে সন্তুষ্ট হতে পারেননি। তারা আশা করেছিলেন আরও একটু মর্যাদাসম্পন্ন জায়গায় সম্মানের সঙ্গে দাফনের ব্যবস্থা হবে তার
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×