আর সন্ধ্যা হলেই লোডশেডিং এর প্রকোপ।
সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতায় পানি নিস্কাশনের নালাতে উদ্দাম গতিতে বাড়ছে ডেঙ্গু ম্যালেরিয়া বাহী মশার সংসার,মানুষের সংসার তাই সন্ধ্যা নামতেই হারিকেন মোমবাতি জ্বালিয়ে দরজা জানালা বন্ধ করে ফেলে যেন ফিরে যায় আদিম “গুহা যুগে” আমার মত পথিকদের পথচলা বন্ধ হয়ে যায়। বাসার ফেরার মন উঠে যায়- অন্ধকারে ঘুরে বেড়ানো শেয়াল কুকুরের ভয়ে। অন্যান্য দিন সন্ধ্যা হওয়ার আগেই ঘরে ফিরে আসি। আজ দেরি হয়ে গেল। ভাবছিলাম কোন বন্ধুর বাসায় রাত কাটাবো কিনা। আবার কেন জানি চিন্তাটা বাদ দিয়ে দিলাম। এখন এই অন্ধকারে গুটি গুটি পায়ে হেঁটে চলছি।কোন বাড়ির জানালার ফাঁক দিয়ে আধএকটু আলো বের হয়ে পথের অন্ধকারকে নামমাত্র আলোকিত করছে। আমি সেই আধো আলো আধো অন্ধকার পথ ধরে হেঁটে চলছি। আমার সাথে কেড়ে নেয়ার মতো দামি কোন কিছু নেই। তাই অন্ধকারে পথচলার ভয় থাকলেও হারানোর ভয় নাই। একা হাঁটছি আর ভাবছি নানা বিষয় নিয়ে, ব্যক্তিগত ব্যাপার গুলো আমার কাছে একান্ত ব্যক্তিগত থাকে না ভাবনার তরী বেয়ে তা চলে যায় সামাজিক স্তরে। সামাজিক কাঠামোর শিরা উপশিরা পেরিয়ে পৌঁছে রাষ্ট্রীয় ব্যবস্থায়। একটা উদাহরন দেই, যেমন আমার আর ওর ব্যাপারটা, উভয় পরিবারের পুরনো হৃদ্যতা ও পারছে না ব্যাপাটাকে একটা পরিনতিতে আনতে। বাধা হয়ে দাঁড়িয়ে আছে আমার আর্থ-সামাজিক অবস্থান। বউ একজন বাকি দশটা মুখের সাথে নাহয় আধপেটা দিন কাটাবে,কিন্তু রাত কাটানোর আলাদা কামরা কোথায়? যে আয় তাতে পরিবারের ভরনপোষন ধার-দেনা এদিক সেদিক করে চলে যায়। আলাদা ঘরবাড়া করার সুযোগও নাই। কোন বাবা তার মেয়েকে এভাবে গাঙের চলে ভাসাতে চাইবেন? তবে কি আয় কম বলেই বিয়েটা আটকে আছে? তা না আসলে নিত্য সবকিছুর দাম যেভাবে বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে তো আমার আয় বাড়ছেনা। তাহলে সমস্যাটা মূল্যস্ফীতিতে। মূল্যস্ফীতির জন্য দায়ী কে? দেশের অর্থনৈতিক ব্যবস্থা। এই ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থার জন্য দায়ী কে? বর্তমান সরকার কাঠামো। এভাবেই আমার প্রতিটি ব্যক্তিগত বিষয় রাষ্ট্রীয় হয়ে যায়। আজও এভাবেই ভাবতে ভাবতে পথ চলছি। কিন্তু এই মাত্র মনে হলো সামনের গলি দিয়ে একটা মেয়ে চিৎকার করে দৌড়ে গেল।
আমি আর আপন ভাবনার জগতে থাকতে পারছি না। চলুন এভাবে হতভম্ব হয়ে দাঁড়িয়ে না থেকে দেখি ব্যাপারটা কি? কার না কার মেয়ে কে জানে? তবে এই কলোনির কারো মেয়ে। আচ্ছা মেয়েটা এই অন্ধকারে কেন বের হলো? কান্ডজ্ঞান বলতে কিছু নেই নাকি? নাকি ওর ঘরের কারো অসুখ? হতে পারে ঘরে কারো প্রচন্ড জ্বর। মা-ই মনে করি। মাকেই তো সবাই বেশী ভালো বাসে। হয়তো মেয়েটার মায়ের খুব জ্বর। কিছুতেই কমছিলো না। মেয়ে ঠিক কি করবে ভেবে পাচ্ছিল না। মেয়েটার বাবা হয়তো অফিসিয়াল ব্যাপার স্যাপারে অন্য জেলাতে গেছেন। ভাই নেই অথবা খুব ছোট। এমন একটা ফ্যামিলির মেয়ে মায়ের অসুস্থতার সময় কি করতে পারে? হয়তো প্রতিবেশীদের কাছে গিয়েছিল। প্রতিবেশীরা অপারগতা দেখিয়েছে। তাই বোধহয় কাউকে মায়ের পাশে বসিয়ে মেয়েটা ঔষদের জন্য বেরিয়েছে। আহা মেয়েটা ডাক্তার বা ঔষধ-কিছু জোগাড় করতে পেরেছে নাকি তার আগেই....।
ভয়ে চিৎকার করে পালাচ্ছে এটাই স্বাভাবিক। অন্ধকারে একটা মেয়ে মানুষ ভয় পাওয়ার মত বিষয় আশয়ের তো আর অভাব নেই। যা ভাবছি তা নাও হতে পারে। গিয়ে হয়তো দেখা যাবে- রাস্তা দিয়ে একটা কালো বিড়াল যাচ্ছিলো আর অন্ধকারে তার জ্বলজ্বল চোখ দেখেই মেয়েটা ভয় পেয়ে গেছে। কিন্তু মেয়েটা দৌঁড়ে কই গেল? কোথাও গুটিসুটি মেরে বসে নেইতো? আরে, ওখানে কে?( ছায়ামুর্তিটা নড়ে চড়ে উঠলো)
কে আপনি? দেখেতো বয়স্ক লোক মনে হয়। কি করেন এই অন্ধকারে? আমি কে সেটা কি থানার ওসিও জানে না? চেনে না আমারে? শুনে নাই আমার নাম? আমি যে একজন মুক্তিযোদ্ধা এই কথাটা তারে কেউ কি বলে নাই?
দেখেন চাচা,আমি ঠিক এই ব্যাপারে কি করে বলতে পারবো? আমি তো একটা মেয়ের চিৎকার শুনে এদিকে আসলাম। আচ্ছা আপনি কি কোন মেয়েকে এদিকে দেখছেন? কে দেখে? কার দেখার সময় আছে? যাগো দেখার কথা ছিল তারাতো দেখতাছেনা। কেন আমি কি এই দেশ স্বাধীন করি নাই? আমি মরলে কি ঐ ওসি তার পুলিশ নিয়া আমারে রাষ্ট্রীয় সম্মান দিবো না? তাইলে কেন ওহন আমারে সম্মান দেয়না? কেন আমার মামলা নিলো না? একজন মুক্তিযোদ্ধারও কি কোন দাম নাই এই দেশে? ( ছায়ামূর্তিটা ক্রমশ এগিয়ে আসছে)
হায় আল্লাহ, কোন ঝামেলায় পড়লাম,উনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? মনে হলো পাশের গলিতে যে আর্তচিৎকারটা শুনলাম। এদিকেই যাওয়া যাক। মেয়েটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমার অস্থিরতা কাটবে না। এমনিতেই মেয়েটার অসহায় চিৎকার অস্থির করে তুলেছে,তার উপর ঐ মুক্তিযোদ্ধা চাচার কথা শুনে সেটা আরো বেড়ে যাচ্ছে। আর কোন গলিতেই আলো নেই। আজ কি বিদ্যুত আর আসবে না এই এলাকায়? আর্শ্চয, অন্ধকারের কোন শেষ নেই। একেক গলির অন্ধকার যেন একেক রকম। এই এখানেও ছায়ামুর্তি? তাও দুজন? নাকি মুক্তিযোদ্ধা চাচা-ই চলে এসেছেন? তাহলে আরেক জন কে কেন আনলো? নিশ্চয়ই আমাকে ধরতে। তখন উনার কথা বার্তায় কেমন যেন অপ্রকৃতিস্থ মনে হয়েছিল। থানার ওসি কর্তৃক অপমানিত হয়ে বুঝিবা এই অবস্থা। ইস কেন যে উনার সামনে থেকে ওভাবে পালিয়ে এলাম। একটু বুঝিয়ে সুঝিয়ে প্রয়োজনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসলে ভালো হতো। এখনকার মত এভাবে সঙ্গীনিয়ে ধরতে আসতো না। আচ্ছা সঙ্গীটাও কেমন লোক? উনি বললেন আর অমনি চলে আসলো? যা বাবা কিছু বলার আগেই ম্যানেজ করে ফেলি। মুক্তিযোদ্ধা চাচা? খুব কষ্ট পেয়েছেন বুঝি?
তুমি আমারে কেমনে চিনলা বাবা?
ওমা, এটা কি বলেন আপনি? আপনারে চিনবো না? ঐ শালার ওসি আপনার সম্মান বুঝে নাই তো কি হইছে? আমি ঠিকই বুঝি।
নাহ ওসি তো যথেষ্ট করিৎকর্মা, আমি মারা যাওয়ার পরই আমার খুনিকে ভারত পালাই যাইতে দেয় নাই। ঠিকই ধরে এনে হাজতে ভরলো। দেখবা দ্রুত বিচার কার্য সম্পাদন করে উপযোক্ত শাস্তি দিবে।
বলেন কি আপনি? আপনি আবার কখন মারা গেলেন?
কেন তুমি জানো না? তুমি তাহলে আমাকে ঠিকমত চিনতে পারো নি। আমি সেই মুক্তিযোদ্ধা যে দেশ স্বাধীন করে আগামীর প্রজন্মকে শিার আলো বিলাতো। নিজের মেয়েকে সুশিতি করার স্বপ্ন দেখতো। দেশ আমাকে কিছু দিতে পারে নাই। আমার তাতে আপে নাই। আরে তোমারতো এখনো তিরিশ চলে। তুমি সমাজের দায়িত্ব নিবা। তারপরই তো দেশ কিছু দিতে পারবো। আমার মত মুক্তিযোদ্ধা স্বপ্ন দেখতো আমার সন্তান অন্তত সরকারী চাকরিটা পাবে। কিন্তু বখাটেরা দিনরাত জ্বালাতন করতো। আমি দেশকে স্বাধীনতা দিতে পারি, নিজের সন্তানকে স্বাধীনতা দিতে পারিনা? তাই আমি গর্জে উঠেছিলাম। ওরা আমাকে মেরে ফেললো।
চাচা উনি কে? উনিও কি মুক্তিযোদ্ধা?
নাহ উনি মুক্তিযোদ্ধা নন, তবে উনি আমার সহযোদ্ধা, বেঁচে থাকতে জাতিকে শিার আলোয় আলোকিত করার যুদ্ধে লিপ্ত ছিলেন। উনার নাম মিজান।
কলেজে শিকতা করতেন। আমরা একই রণাঙ্গনে মারা গিয়েছি, তবে উনি আমার অগ্রজ,ছাত্রীকে বাঁচাতে গিয়ে বখাটেদের হাতে প্রাণ দিয়েছেন।
ভাবা যায়? এক সাথে দুই দুইজন মৃত মানুষের সামনে দাঁড়িয়ে আছি। এটা নিশ্চয়ই কোন দ:স্বপ্ন,তা না হলে কলোনিতে এত অন্ধকার কেন? কেনইবা আমি অচেনা গলিতে খুরছি। আশ্চর্যজনক ভাবে কেনইবা মেয়েটার চিৎকার আমাকে গলিতে গলিতে তাড়িয়ে বেড়াবে? হয়তো এখনই আমার ঘুম ভেঙ্গে যাবে। কিন্তু এই স্বপ্নের একটা নিগূঢ় অর্থ আছেই। মেয়েটার চিৎকার নেই, মনে হয় যেন পরের গলিতেই গোঙানির শব্দ শোনা যাচ্ছে। আমি তাই এগিয়ে চলছি। মেয়েটাই হয়তো এই স্বপ্নের উত্তর দিবে। এই তো এইতো মেয়েটা। হায় আল্লাহ কেন এই কাপড়টা এত পরিচিত লাগছে। আমি ওর পাশে বসে শিউরে উঠছি।
নাহ আমি ওর চেহারা দেখতে পারবো না।
আমার ঘুমটা ভেঙ্গে যাচ্ছে না কেন??????
আমার এই লেখাটি একটি ম্যাগাজিনে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




