somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ এবং আমার অভিজ্ঞতা (শেষ পর্ব)

২৪ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার লেখার এই পর্বটি একটু অন্যভাবে লিখব ঠিক করেছি। আমার প্রিয় বন্ধুর সাথে কাটানো এই সময়গুলো আমাদের লেখাপড়ার জন্য কার্যকর ছিল কিনা তা জানিনা, তবে আনন্দময় ছিল অবশ্যই। আমরা দুজনই গানপাগল হৃদয়, হেঁড়ে গলা এবং চার চোখের অধিকারী। আমার কাঁচা হাতের লেখা বিরক্তিকর পুঁথি এবং তার চেয়েও বিরক্তিকর গান গেয়ে তাকে আমি প্রায় নরকসম যন্ত্রণা দিয়েছি। আরও একবার এই কাজটি আমি করতে যাচ্ছি ভেবে একটা পৈশাচিক আনন্দ (!!!) অনুভব করছি। এই পুঁথিটি আমার প্রিয় সেই বন্ধুকে উৎসর্গ করলাম-

“ শোন শোন বলি, শোন সব বলি, শোন দিয়া মন
নিজের মনের কিছু কথা করি নিবেদন
আমি অধম শাফী ।।

আমি অধম শাফী, বড়ই পাপী, মাফ করবেন ভুল হলে
ঢাকায় থাকার গল্প এবার কিছু যাব বলে
আমি গেলাম ঢাকা ।।

আমি গেলাম ঢাকা নয়তো একা ছিলাম দুজনে
রাইখা গেলাম প্রিয় শহর- বন্ধু- স্বজনে
মনে কত আশা ।।

মনে কত আশা পড়বো খাসা, পড়বো কত খেটে
জীবন থাকুক আর নাই থাকুক পড়বো বুয়েটে
সে কি আজব শহর ।।

সে কি আজব শহর সকল প্রহর মানষে খালি ছোটে
নাই তার আরাম, নাই কোন বিরাম খাবার চাইগো পেটে
শোন আমার কথা ।।

শোন আমার কথা, লাগে ব্যাথা, শোন ছেলেপেলে
বাসের ভিতর মানুষগুলো বান্দরের ন্যায় ঝোলে
গেলাম এক কারখানায় ।।

গেলাম এক কারখানায় সবাই হেথায় শিক্ষা-দীক্ষা কেনে
শহর-গ্রামে তা এক নামে ‘কুচিং’ বলে চেনে
আহা কি চমৎকার ।।

আহা কি চমৎকার আজব ব্যাপার মনে ঝিলিক লাগে
কি তার চমক কি তার ঢমক প্রাণে আশা জাগে
শোন বলি এবার ।।

শোন বলি এবার কথা আমার মনো দিয়ে শোন
চকচক করলেই হয়না সোনা এ কথাটি জেনো
মনে জাগে বিস্ময় ।।

মনে জাগে বিস্ময় শোন গো ভাই মজার শহর ঢাকা
হাঁটবা- ঘুরবা- খাবা- দেখবা পকেট হইব ফাঁকা
এলাম ফিরে ঘরে ।।

এলাম ফিরে ঘরে চিনচিন করে বুকে লাগে ব্যাথা
মনে পরে আব্বা- আম্মা- গালফেরেন্ডের কথা
আহা মরি মরি ।।

আহা মরি মরি, কি যে করি মুখে নাইগো হাসি
তাই পড়া ফেলে দুজন মিলে ফেসবুকে বসি
আমার এ কি হল ।।

আমার এ কি হল তোমরা বল পড়া কোথায় গেলো
চ্যাট- কমেন্টের মধুর ঠেলায় সবই হারালো
কি যে হবে এখন ।।

কি যে হবে এখন ছাড়া মরণ কোন উপায় নাই
তয় যাবার আগে একখান কথা কইয়া রাখি ভাই
শোন মনো দিয়া ।।

শোন মনো দিয়া, আপু- ভাইয়া কইরো পড়াশুনা
লালন যে কয় গেলে সময় সাধন হবেনা
সবাই ভালো থেকো ।।

সবাই ভালো থেকো সুখে থেকো একখান কথা রেখো
খেলো- নাচো যাই করো........
মন দিয়ে একটু পড়ো...........
দেশের জন্য কিছু করো.........
মনে রেখো আসবে সুদিন, হবেই মোদের জয় ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×