somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের মতন নেতা

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নেতা নই। আমি একজন কর্মী। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সংগঠনের সাথে আমি যুক্ত। শিশুতোষ, স্কুল-কলেজভিত্তিক, আঞ্চলিক, জাতীয় বিভিন্ন সংগঠনে কর্মী হিসেবে কাজ করেছি। এই কারণে অনেক নেতাকে কাছ থেকে দেখার ও জানার সুযোগ পেয়েছি। অনেক নেতাকে দূর থেকে দেখেছি। কিন্তু কিছু প্রশ্ন কুরে কুরে খাই, নেতা তো এমন হবার কথা নয়।

নেতা হচ্ছেন সেই মানুষ যিনি পথ জানেন, পথ চলেন এবং পথ দেখান। এগোবার জন্য নেতা দরকার, পথ প্রদর্শক দরকার। তাই ভ্রান্ত নেতার উশকানিতে পড়তে চাইনা। নিজের জীবন, আদর্শ, আবেগ, দেশপ্রেম এগুলো বরবাদ করতে চাইনা। আমি চাই একজন আদর্শ নেতা, একজন মনের মতন নেতা।

আমি মনে করি একজন ভালো নেতার প্রধান গুন হচ্ছে তার সমবয়সী বা কাছাকাছি বয়সের কর্মীর উপস্থিতি। এর মাধ্যমে নেতার উত্তরাধিকার তৈরির মানসিকতা প্রকাশ পাই। না থাকলে বুঝতে হবে নেতা তার অবস্থান হারানোর ব্যাপারে শঙ্কিত। একই সাথে নেতার প্রতি তার সহপাঠীদের সমর্থন থাকতে হবে- যা নেতার গ্রহণযোগ্যতা বাড়ায়।

আমি এমন কোন নেতা চাইনা যিনি পকেট সংগঠন চালান। পকেট সংগঠন বলতে আমি বোঝাচ্ছি এমন সংগঠন যেখানে নেতা যখন ইচ্ছা তখন সুবিধামত কর্মীপরিষদ পাল্টে ফেলেন, সিদ্ধান্ত গ্রহণে কারো তোয়াক্কা করেন না অর্থাৎ যেখানে চলে শুধুই স্বেচ্ছাচারিতা। নেতার অবশ্যই সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকতে হবে এবং বিতর্কের জন্য প্রস্তুত থাকতে হবে।

নেতাকে সময়ের প্রয়োজনে পরিস্থিতি সাপেক্ষে অনেক সময় নিজের আদর্শের বাইরে সিদ্ধান্ত নিতে হয়। আমি বুঝি যে সেটা রাজনীতিরই অংশ। কিন্তু তাই বলে বারবার আদর্শের সাথে সমঝোতা অবশ্যই কাম্য নয়। নেতার কথার এবং কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে।

এমন নেতা আমি চাই। এমন একজন মানুষের অধীনে কাজ করে নিজেকে সৌভাগ্যবান এবং গৌরবান্বিত করতে চাই- স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×