somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুষ্টিয়া জিলা স্কুল ডিবেটিং ক্লাবঃ গৌরবময় পথচলা

০৩ রা ডিসেম্বর, ২০১২ ভোর ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“ যে আমি বিতর্ক করি
সে আমিই জ্বলে উঠি দ্বিমুখী শক্তির ঘর্ষে
নতুন সৃষ্টির অঙ্গিকারে।
যুক্তিযুদ্ধে সব্যসাচী, চেতনায় অনির্বাণ-
অন্তরের সীমানা বিস্তারে......”
- বিরূপাক্ষ পাল


আমার জীবনের খুব বড় একটা অংশ জুড়ে রয়েছে বিতর্ক। যে বয়সে একটি ছেলে চার দেয়ালের বন্দিত্ব ভেদ করে বিপুলা এ পৃথিবীকে দেখতে শেখে, বুঝতে শেখে, সেই বয়স থেকেই আমি ভালবেসেছি বিতর্ক। আরও স্পষ্ট করে বলতে গেলে, আমি ভালবেসেছি একটি বিতর্ক ক্লাবকে- ‘কুষ্টিয়া জিলা স্কুল ডিবেটিং ক্লাব’কে। এই বছরের ৫ই জুন ক্লাবটি সাত বছর পূর্ণ করে আটে পা দিল। অনেকদিন ধরেই এ ব্যাপারে কিছু লিখব ভাবছি। আজ লিখতে বসে একটা দায়মুক্তির আনন্দ অনুভব করছি।

কুষ্টিয়া জিলা স্কুলের বিতর্ক ইতিহাস অনেক পুরনো হলেও ২০০৫ সালে ডিবেটিং ক্লাব তার পথচলা শুরু করে। প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ নাফিস আহমেদ রুমি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইশতিয়াক রহমান। মডারেটর মোঃ রেজাউল করিম, সহকারী শিক্ষক, কুষ্টিয়া জিলা স্কুল। তবে একজন মানুষের কথা আলাদাভাবে না বললে প্রতারণা করা হবে। তিনি হচ্ছেন কুষ্টিয়া জিলা স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক এবং ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব কাজী নুরুল হক স্যার।



এভাবে পথচলা শুরু। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি B-)B-)B-)। ২০০৭ সালে কুষ্টিয়া জিলা স্কুলে সারা বাংলাদেশের প্রায় আড়াই হাজার বিতার্কিক ও বিতর্ক অনুরাগীবৃন্দের অংশগ্রহনে আয়োজিত হয় জাতীয় বিতর্ক উৎসব। এছাড়াও আয়োজিত হয় বিভাগীয় বিতর্ক কর্মশালাসহ বিভিন্ন স্কুলভিত্তিক কার্যক্রম। রয়েছে অগণিত অর্জন। অসংখ্য মানসম্পন্ন বিতার্কিক উপহার দিয়েছে এই ক্লাবটি। সকল বিতার্কিকদের নাম ও তাদের অর্জন নিয়ে একটা আলাদা পোস্ট দেওয়ার ইচ্ছা আছে। আশা করি শীঘ্রই তা দিতে পারবো।

যাই হোক, বছরের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। কিছুদিন আগেই KZSDC এর আয়োজনে অনুষ্ঠিত হলো হুমায়ূন আহমেদ স্মরণে অভ্যন্তরীণ বিতর্ক প্রতিযোগিতা ও উত্সাব। সামনে নতুন বছরে আসবে নতুন কমিটি। তাদের প্রতি রইলো শুভ কামনা। এগিয়ে যাও বন্ধুগণ ! সাথে ছিলাম, আছি, থাকবো। B-)) B-))



আমরা বিশ্বাস করি এভাবে বিতর্ক আন্দোলনের মাধ্যমে আমরা একটি যুক্তিবাদী, কুসংস্কারমুক্ত, মুক্তমনা সমাজ গড়ে তুলবো। তাইতো আমরা বলি- “শিক্ষার পরশে শান্তি, যুক্তির পরশে মুক্তি”। যুক্তির আলোয় উদ্ভাসিত হোক চারিদিক। আমরা শত শত তরুণ মিলে তারুণ্যের শতদল ফুটিয়ে তুলবো। দূর করব সকল প্রতিবন্ধকতা। সকল হতাশা। গড়ে তুলবো আমাদের স্বপ্নের বাংলাদেশ।

জয়তু বিতর্ক। :#) :#) :#) :#) :#)
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ ভোর ৫:১১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পারলে একবার সোহাগী ঘুরে যেও।

লিখেছেন রাজা সরকার, ১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৪

পারলে একবার সোহাগী ঘুরে যেও।

আজ সারাদিন কোনো কাজ করিনি,,কারো কথা শুনিনি, যা যা কাজের কথা বলা হয়েছিল তার সব উত্তর হয়েছিল ‘পারবো না, পারবো না’। আজ সারাদিন সূর্যের দেখা... ...বাকিটুকু পড়ুন

বাংলা নব বর্ষের সেকাল একাল

লিখেছেন কালো যাদুকর, ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১০

৯০ দশকের বাংলা নব বর্ষ বেশ ঘটা করে পালন হত । শহরে এই দিনটি পালনের সাথে আনন্দ উদযাপন, গান , পথ নাটক, বাংলা ব্যান্ডের বিশাল আয়োজন , পান্তা... ...বাকিটুকু পড়ুন

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ফেইল করবেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৬



শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ফেইল করবেন। তিনি এখনও ২০০১-০৬ সালে আটকে আছেন। সেই সময়ে যখন তিনি শিক্ষা মন্ত্রী হয়েছিলেন তখন শিক্ষায় নকল সমস্যা ছিল সব থেকে বড় সমস্যা।... ...বাকিটুকু পড়ুন

পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে ❤️

লিখেছেন সামিয়া, ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪০



নরম রোদের স্পর্শ পেয়ে
পুরনো দিনের ক্লান্তি ক্ষয়,
বুকের ভাঁজে জমে থাকা
অভিমানগুলো ভেসে যায়।

পহেলা বৈশাখ এল যখন,
রঙিন হাওয়ায় মেলা বসে,
বৈশাখী ঢাকের তালে তালে
মনটা নাচে হাসিমুখে।

শুভ নববর্ষ ডাকে ধীরে,
যাক পুরাতন স্মৃতি সব,
যাক... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গুদের সমস্যা কি ইসরায়েল নিয়ে?

লিখেছেন অর্ক, ১৪ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮



ফিলিস্তিন দেশ না হলেও তাদের নিজস্ব প্রশাসনিক কাঠামো আছে। এক ধরনের ছায়া সরকারের মতো ব্যাপার আরকি। ইয়াসির আরাফাত প্রেসিডেন্ট ছিলেন। এখন মাহমুদ আব্বাস। সে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভার্সন আঘাবেকিয়ান শাহিন সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

×