somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাধপ্রবণ ব্যক্তিকে শনাক্ত করবে ‘স্মার্ট ক্যামেরা’

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা ‘স্মার্ট’ নামের এমন এক ক্লোজ সার্কিট ক্যামেরা উদ্ভাবন করেছে যার দ্বারা রাস্তায় চলাচলরত মানুষের ভাবভঙ্গি দেখে তা মনের অভ্যন্তরের অপরাধ বাসনা উপলব্ধি করা যাবে। ব্রিটেনের কিংস্টোন ইউনিভার্সিটির গবেষকরা ‘স্মার্ট’ নামের ওই ক্লোজ সার্কিট ক্যামেরা উদ্ভাবন করেছেন বলে জানা গেছে। এ সম্পর্কে গবেষক দলের প্রধান ড. জেমস অরওয়েল বলেন, ‘ব্রিটেনের সাম্প্রতিক দাঙ্গা আমাদের এ রকম একটা কিছু উদ্ভাবনে তাড়িত করেছে।’ তিনি বলেন, ‘ওই ক্যামেরায় প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম গোয়েন্দা অনুসন্ধানী প্রক্রিয়া সংযুক্ত করা হয়েছে। এছাড়া একাধিক ওই ক্যামেরায় চলমান একজন ব্যক্তিকে সবদিক থেকেই দেখা যাবে। পাশাপাশি, কথা না বলে এক সঙ্গে হাঁটতে থাকা একাধিক ব্যক্তি অভিব্যক্তি দেখেও এ ক্যামেরা বুঝতে পারবে, এরা সংঘবদ্ধ দল না যে যার মতো হাঁটছে।’ ড. জেমস আরও বলেন, একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে ওই ক্যামেরার পরিচালনাকারী কম্পিউটারের সিস্টেমে মানুষের আচরণের সবধরনের তথ্য দেয়া হয়েছে। ওই তথ্যের ওপর ভিত্তি করেই ওই ক্যামেরা বলে দেবে রাস্তায় চলমান জনতার মধ্যে কে অপরাধী স্বভাবের। শুধু তাই নয়, নিরীহ মানুষের ছবিও পুলিশদের দেখাবে না ওই ক্যামেরা। ওই ক্যামেরা একজন দক্ষ গোয়েন্দার মতোই আগেভাগে বলতে পারবে, কোন পথচারী একটু পরেই জামার নিচ থেকে অস্ত্র বের করবে।


এছাড়া লোকজনের দিগবিদিক ছুটোছুটি দেখে ওই ক্যামেরা এক মিনিটের মধ্যে বলে দিতে পারবে কোথায় সহিংসতা ঘটেছে। কারণ সারা শহরজুড়েই এ ক্যামেরা স্থাপন করা হবে। যে কারণে ওই ক্যামেরায় দেখা মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যে সবধরনের অপরাধ থেকে দোষী ব্যক্তিকে ব্যাপৃত রাখতে পারবে। শুধু তাই নয়, তারপরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় যদি কোন অপরাধী কোন অপরাধ বা কোন দোকান লুট করে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ওই ক্যামেরা তাকে অনুসরন করে তার পিছু নিয়ে তার সর্বশেষ অবস্থান নিশ্চিত করবে বলেও জানা গেছে। ড. জেমস বলেন, ‘হয় তো দুষ্টুচক্র আবারও ব্রিটেনে দাঙ্গা বাধানোর চেষ্টা করবে। কিন্তু এবার আর তারা পার পাবে না। কারণ এ ক্যামেরা যেহেতু তাদের সর্বশেষ অবস্থা নির্দেশ করবে সেহেতু অপরাধের বিপরীতে বাঁচার আর কোন পথই খোলা থাকবে না তাদের জন্য।’
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×