somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ কী?

০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জীবনের মূল্য কী? এ প্রশ্নের সোজা সাপটা উত্তর দেওয়া কঠিন। ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছ থেকে এই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যাবে। নিশ্চিতভাবেই একজনের উত্তর আরেক জনের থেকে আলাদা হবে। এমনকি কারো উত্তর অন্য কারো উত্তরের বিপরীতও হতে পারে। কেউ বলবে জীবনের মূল্য অপরিসীম। কেউ হয়তো বলবে জীবন অমূল্য। কেউ বলবে জীবনের মূল্য এক পৃথিবী। কেউ হয়তো রসিকতা করে বলবে, ‘জীবনের মূল্য এক কোটি টাকা।’ এই উত্তরের কারণ জানতে চাইলে গণিতের হিসেব দেখিয়ে সে বলবে, ‘সাত কোটি টাকায় যদি সাত জনের জীবন নেওয়া যায়, তবে একজন মানুষের জীবনের মূল্য হবে এক কোটি টাকা।’ খুবই খাঁটি গণিত! সন্দেহ নেই! কেউ আরো উত্তেজিত হয়ে বলবে, ‘কেন ভাই, কয়েক বছর আগে মাত্র কুড়ি হাজার টাকার জন্য একটা জীবন খুন হল, সেটা চোখে দেখেন না?’ উত্তেজিত ব্যক্তিটি তখন জীবনের মূল্য দেখাবে কুড়ি হাজার টাকা। কেউ হয়তো বাংলাদেশের কোন নিভৃতকোণে সংঘটিত কোন ঘটনার বরাত দিয়ে দেখিয়ে দিবে জীবনের মূল্য আরো কত কম! এই রকম তর্ক-বিতর্কে এই প্রশ্নের মূল উদ্দেশ্যই হারিয়ে যাবে প্রশ্নের উত্তর না বোঝার কারণে।
তাই প্রশ্নটিকে কিছুটা বদল করে যদি জিজ্ঞেস করা হয় জীবনের উদ্দেশ্য কি? তবে হয়তো এতক্ষণ যারা তর্ক করছিলেন তাদের মুখে কুলুপ এটে যাবে। কারণ এই প্রশ্নের উত্তর খুব সোজা নয়। এই প্রশ্নের উত্তর জানাও নয়। এই প্রশ্নেরও রয়েছে অনেক অনেক উত্তর। ব্যক্তির জীবনদর্শনের সাথে এই প্রশ্নের উত্তর জড়িত। প্রতিটি ব্যক্তিই যেহেতু আলাদা, তাই ব্যক্তির জীবনদর্শনও আলাদা। এটাই স্বাভাবিক। তাই একেক জনের জীবনের উদ্দেশ্য এক এক রকমের হবে। তাই এবারেও সঠিক উত্তর পাওয়ার কোন সম্ভাবনাই নেই।
এইবার প্রশ্নটিকে আরো একটু ঘুড়িয়ে জিজ্ঞেস করুন, জীবনের কাছে আপনার চাওয়া কি? এই প্রশ্নের উত্তরে সবাই এক বাক্যেই বলবে, একটু সুখ চাই। জীবনে সুখী হতে চাই। কেউ হয়তো একটু আগ বাড়িয়ে বলবে পরকালেও সুখ চাই। যারা পরকালের সুখ চান তারাও এইকালেও একটু সুখ চান। যদি এইকালে সুখ পাওয়া নাও যায় তবুও তারা পরকালে সুখ চান। আর যারা পরকালের আশা করেন না তাদের কাছেতো এই জীবনই সব। সুখের জন্য এরা সব কিছু করতে প্রস্তুত। বিশ্বাসী-অবিশ্বাসী, আস্তিক-নাস্তিক, ধনী-দরিদ্র, নারী-পুরুষ, ছোট-বড় সকলেই আসলে সুখ চায়।
কিন্তু সুখ কী? কীসে সুখ?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×