somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষকের মর্যাদা একটা ফালতু কথা

১৮ ই মে, ২০১৬ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





শিক্ষকের মর্যাদা একটা ফালতু কথায় পরিণত হয়েছে। আর যারা সত্যিই মনে করেন শিক্ষকের মর্যাদা ফর্যাদা কিছু দরকার বুঝতে হবে তারা সমাজের ধনে এবং অবস্থানে নি¤œবিত্ত শ্রেণির মানুষ। শিক্ষকের মর্যাদা গরীবের ইজ্জতের মতো। গরীবের বউ যেমন সবার ভাবী, শিক্ষকের মর্যাদাও তেমনি সকলের করুনার বিষয়, অনুকম্পার বিষয়।
বাংলাদেশের মতো বর্বর অসভ্য দেশে শিক্ষার কি কোনো দরকার আছে? শিক্ষক ক্লাসে পড়ান ‘সদা সত্য কথা বলিবে’। বাস্তবে সকলেই জানেন সত্য কথার কোনো দাম নাই। আপনি যত মিথ্যা কথা বলবেন আপনার দাম ততই বেশি।
শিক্ষক ক্লাসে পড়ান ‘অপরের সম্পদ বিনা অনুমতিতে গ্রহণ করিবে না।’ কিন্তু আপনি নিশ্চয়ই জানেন অপরের সম্পদ গ্রহণের মধ্যেই আপনার সকল সুখ। অপরের সম্পদ চুরি করা ছাড়া আপনি কস্মিনকালেও বড়লোক হতে পারবেন না। ধনী হতে পারবেন না। আর হিন্দুদের সম্পত্তি পেলে তাতো নিজের মনে করিয়া দখল করিবেন। তাতে আপনি স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে পরিচিত হতে পারবেন।
শিক্ষক ক্লাসে পড়িয়ে থাকেন ‘দেশকে ভালোবাসিবে।’ কিন্তু আপনি দেশকে যত কম ভালোবাসিবেন ততই আপনার মঙ্গল। আপনি নিশ্চই জানেন এই দেশের কোনো ভবিষ্যত নাই। তাই এই দেশের সম্পদ চুরি করে এর অর্থ বৈদেশে পাচার করার মধ্যেই আপনার এবং আপনার বংশধরদের মঙ্গল। দেশকে আপনি পতিতার মতো যেমন খুশি তেমন করবেন তাতেই আপনি দেশের সবচেয়ে বড় নেতা হতে পারবেন।
এই সমাজে যে যত বড় মিথ্যাবাদী, যে যত বড় চোর, যে যতবড় দেশবিরোধী সেই সমাজের তত বড় কর্ণধার। আর কর্ণধার শিক্ষকের কানে ধরবেনা তো কে ধরবে? কারণ শিক্ষক সারাজীবন ভুল শিক্ষা দিয়ে এসেছেন। এই কারণে রাষ্ট্রের পেটি কর্মচারী শিক্ষককে দিয়ে পা ধরাতে পারে এবং তার কোনো বিচার হয় না। রাষ্ট্রের প্রধান কর্তাব্যক্তি শিক্ষককে আমলা হয়ে যাবার পরামর্শ দিতে পারেন। আইন প্রণেতা শিক্ষককে দিয়ে কান ধরে ওঠ বস করাতে পারেন। আইনপ্রণেতারা চাইলে সংসদে কানে ধরে ওঠা-বসার আইনও পাস করাতে পারেন।
শিক্ষক ক্লাসে পড়ান ‘পরীক্ষায় পাস করতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই’। কিন্তু আজকের একটা বাচ্চা ছেলেও জানে যে পরীক্ষায় পাস করার জন্য পড়ালেখার কোনো দরকার নেই। বাবার টাকা থাকলে পরীক্ষায় পাস কোনো ব্যাপারনই নয়। পরীক্ষার আগেই প্রশ্ন কিনতে পাওয়া যাবে। কাজেই সারা বছর লাফাঙ্গা ছেলেদের মতো রাজ্যের আকাম কুকাম করেও পরীক্ষায় ঠিকই এ প্লাস পাওয়া যাবে।
বাংলাদেশে শিক্ষকদের মতো এমন ফালতু এবং অপ্রয়োজনীয় গোষ্ঠি আর দ্বিতীয়টি নেই। তারা নিজেরা অত্যন্ত পশ্চাতপদ ধ্যানধারণা নিয়ে আছে। তারা মনে করে এই সমাজ তাদের মর্যাদা দিয়ে দিবে। এমন বেকুবীয় চিন্তা আর আছে কি? তারা এটাও জানেনা এই সমাজের কর্ণধাররা তাকেই ভয় পায় যার হতে ডান্ডা হাছে। কারণ তারা জানে ডান্ডাওয়ালাদের ডান্ডা তাদের পশ্চাদদেশকে যেকোনো সময়ে রক্তাক্ত করে দিতে পারে।
শিক্ষকদের বলছি। আপনারা কি দেখছেন না রাষ্ট্রের কর্ণধাররা ডান্ডাওয়ালাদের কত তোয়াজ করে? না চাইতেই তাদের সবকিছু উজার করে দিয়ে দেয়? তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, তাদের সুরে সুর মিলিয়ে কথা বলে। এরপরও আপনারা কেন বিচার চাইবেন অন্যের কাছে। ইংরেজি প্রবাদ শিখেন নি ছাত্রজীবনে। টিট ফর ট্যাট। ইটকেলটা মারলে পাটকেলটা দিতে হবে। ডান্ডার ব্যবহার করতে হবে। আপনি যত ভয়ঙ্করভাবে আপনার ডান্ডার ব্যবহার করতে পারবেন এই নষ্ট সমাজ এবং সমাজের কর্ণধাররা আপনার জুতোর কাছে ততটাই ন্যূজ হয়ে বসে থাকবে।
তাই এইবার আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ সকাল ১১:১২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×