somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলানীর মৃত্যুবার্ষিকী পালিত: ‘সাংবাদিক ছাড়া আর কেউ খোঁজ রাখেনি’

০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেলানীর মৃত্যুর একবছর পূর্তিতে সরকারি-বেসরকারি বা স্থানীয়ভাবে কোনো আয়োজন ছিলো না। ফেলানীর মা-বাবা ধারদেনা করে শনিবার বাদ জোহর কোরআন খতম, কবর জেয়ারত ও ২০ জন হাফেজসহ ৩৫-৪০ জনকে খাওয়ানোর আয়োজন করেন। গ্রামবাসী সবাই দরিদ্র হওয়ায় ৫-৭ জন সামান্য পরিমাণ চাল-ডাল দিয়ে সহায়তা করেন।
এদিকে ফেলানীর বাবা নূর ইসলাম বাংলানিউজকে অনুযোগ করে বলেন, ‘গত একবছরে সাংবাদিকরা ছাড়া আর কেউ আমাদের খোঁজ রাখেনি। ফিরেও তাকায়নি পরিবারটি কেমন আছে, কিভাবে চলছে’। শনিবার সরেজমিনে নাগেশ্বরীর রামখানার কলোনিটারী গ্রামে ফেলানীদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যসহ গ্রামবাসী মিলাদ মাহফিলের আয়োজন করে।
ফেলানীর বাবা নুর ইসলাম বাংলা নিউজকে জানান, ১০-১২ দিন ধরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও তিনি কোনো সহায়তা পাননি মেয়ের ধর্মীয় অনুষ্ঠান করার। পাশে এসে দাঁড়ায়নি কেউ। ফেলানীর মা জাহানা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘মেয়ের আত্মার মাগফেরাত কামনা করে ধর্মীয় আয়োজনের সামর্থ তো আমাদের নেই। সরকারসহ বিভিন্ন স্তরের মানুষজন কি এগিয়ে আসতে পারতো না? কেউ দেখতেও আসলো না, একবছর পর পরিবারটি কেমন আছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন সবসময় পাশে থাকার, খোঁজখবর নেওয়ার।’ ফেলানীর বাবা ক্ষোভের সঙ্গে বলেন, ‘সরকারের কেউ ফিরেও দেখেনি আমাদের দিকে। কোােনা খোঁজ রাখেনি কেউ। সাংবাদিকদের প্রতি আমি চির কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকবো তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। কারণ তারাই আমাদের খোঁজ খবর রেখেছেন’। তিনি বলেন, ‘ঘটনার পর পর স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাড়িতে এসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩ লাখ টাকা তুলে দিয়ে হাজার-হাজার মানুষের সমাবেশে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার সব দায়িত্ব নেবে। দিয়েছিল পুনর্বাসনের অঙ্গীকার। কিন্তু কেউ প্রতিশ্রুতি রাখেনি। ৫ সন্তান নিয়ে আমাদের দিন চলছে খেয়ে না খেয়ে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×