ব্লাড ক্যান্সার হয়েছে,
গত ২ মাস যাবত, লাগাতার কেমো থেরেপির পর অপারেশন হইলো। অপারেশন সাক্সেসফুল !!! আমি বেঁচে আছি !! কিন্তু যে একখানা রোগ হয়েছে সাক্সেসের পাশাপাশি আনসাক্সেস বিষয়টিও জড়িয়ে গেছে। আত্মীয়স্বজন প্রায় সবাই আমাকে দেখতে আসছে, তাদের হাতে বাহারিরকমের ফল ফলাদি । ক্যাবিনের নরভরে খাটটিও আমার অপ্রিয়টার অংশ হয়ে গেছে। সম্ভবত সবই এখন ক্ষণিকের মনে হয় । ডাক্তার আমাদের ইনফরম করেছেন যে আমার নাকি পৃথিবীতে এক মাসের মতো স্থায়িত্বকাল আছে । চিন্তা করিনাই এতো তাড়াহুড়ো করেই এক্সপায়ার হয়ে যাবো । আমি তো পণ্যটা ভালই ছিলাম তবে এক্সপায়ারি ডেট এতো আগে কেন ?
বর্তমানে ফিরে আসি, !! আই.সি.ইউ এর মোস্ট এডভান্সাড বেডে আমার লম্বা দুটি পা চিৎপটাং হয়ে লেটকিয়ে ঘুমিয়ে আছে । আরে নারে এখনো মরি নাই , কিছু সময় আরও বাঁচতে দে !!!!
জন্ডিসও শরীরে বাসা বেঁধেছে ,আমি আমার হলুদ দুটো চোখ দিয়ে মনিটরিং মেশিনের পালস ও ব্লাড প্রেসারের গতির পরিমাণ পর্যবেক্ষণ করছিলাম । হায়রে অংক ! আমার আর পিছু ছাড়লো না । মৃত্যুর অংক ক্যালকুলেট করতে করতে একদিন হারিয়েই যাবো । আর ঠিক সেদিন হয়তো আমার বাবা অথবা সন্তানরা আমার বিদায়ী অনুষ্ঠান পালনের ক্ষেত্রে আরেকটি হাইয়ার ম্যাথ ক্যালকুলেশনে চলে যাবে ।
মরলাম আমি আর তার থিক ৪ এবং ৪০ দিন পর ধনী কিছু ব্যাক্তিদের নিয়ে আনন্দ উৎসব করে ভোজন করানো হয় ।
কি নিষ্ঠুর ও ব্যাক্কেলহীন সমাজ !!!
আমার আর কি? নৃত্য করতে করতে মৃত্যু হয়ে গেলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


