এক টুকরা তারেক সমাচার
২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুঁটিমাছের লেজটা কেবল একটু নড়েছিল আর তাকেই উজিরগণ বোয়াল মাছের দাঁড়ি হিসেবে আখ্যায়িত করে দিলেন। মানলাম সমুদ্রকন্যার বয়স হয়েছে, কিন্তু এটুকু তো বোঝা উচিত হাওয়াই মিঠাইয়ের কথাকে এত গুরুত্ব দিয়ে তাকে পবনদেব বানানোর কোন অর্থ হয়না!!!
তারেক রহমান এমন কোন বড় মাপের নেতা হয়ে যাননি, যাকে নিয়ে সরকারের তীব্র মাথা ব্যথা করতে হবে কিংবা তার সামান্য দু চার লাইনের কথার জন্য তাকে দেশে ফেরত আনতে ব্যতিব্যস্ত হয়ে উঠতে হবে। কারণ পৃথিবীর ইতিহাসই সাক্ষ্য দেয় রাজনৈতিক কারণে যে যতদিন জেলে থাকে সে ভবিষ্যতে তত বড় নেতা হয়ে ওঠে। তারেক রহমান বহুদিন দেশের বাইরে থাকায় তৃণমূলের অনেক বিএনপি সমর্থকই তাকে একপ্রকার বিস্মৃতই রেখেছেন। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে তাকে যদি দেশে ফিরিয়ে এনে কারাবন্দী করা হয় তবে বিএনপির নিকট শুধু একটি নতুন ইস্যুই তৈরি হবে না বরং কারা অভ্যন্তরে জনাব তারেককে নানাবিধ শারীরিক নির্যাতন করা হচ্ছে।এমনকি তার জীবনও হুমকির সম্মুখীন হয়ে পড়েছে এরূপ সংবাদও প্রচার করে বিভ্রান্তির সৃষ্টি করা হবে। মূলত তারেককে দেশে ফেরত আনা হলে বিএনপির ভোট ব্যাঙ্কই বাড়বে কারণ টিভিতে যখন তার অসহায় চেহারার ছবি বারবার দেখানো হবে তখন আবেগপ্রবণ বাঙালির একটা বিরাট অংশই চোখের জল ফেলে আসছে নির্বাচনে ধানের শীষে ছাপ্পা দিতে আরও এক ধাপ এগিয়ে যাবে। তাই সরকারকে বলছি, পবনদেব যাই বলুক না কেন; তাতে খুব বেশি কর্ণপাত না করে দেশসেবায় মন দিন। নতুন ভোট গোছানোর সময় আর খুব বেশি নাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল...
...বাকিটুকু পড়ুনচারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!
অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।...
...বাকিটুকু পড়ুন