somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপন তুমি চিরদিনের

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্টবেলার সেই খেলার মাঠের সাথী থেকে শুরু; এরপর স্কুল, কলেজ,ভার্সিটির পরতে পরতে কতনা মানুষের সাথে আমাদের পরিচয় হয়। এরপর আমাদের পেশাগত জীবন তো আছেই। তারও বাইরে বিশেষ কিছু উপলক্ষে অনেক অচেনা মানুষকেই বড্ড চেনা মনে হয়। জীবনে সামাজিক হতে হলে এসব মানুষের সাথে মিশতেই হবে। মজার ব্যাপার হল, এসব মানুষের প্রায় ৮০ ভাগের কথাই আপনি খুব অল্প দিনে ভুলে যাবেন, বাকি যে ২০ ভাগ রইল, তাদের মধ্যে ১৫ ভাগ এমন হবে যাদের সাথে বহুকাল পড়ে একটু কুশল বিনিময় হয়তো হবে কিংবা একান্ত প্রয়োজনেই তাদের দ্বারস্থ হতে হবে। রইল বাকি ৫ ভাগ। এদের মধ্যে ৪ ভাগের সাথে আপনাদের যথেষ্ট হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হবে, কিন্তু সেই আন্তরিকতাও ওই ঘরের দরজা কিংবা সেলফোনের লাইনটা কেটে না যাওয়া পর্যন্তই থাকবে। আর যে বাকি ১ ভাগ; ভাবছেন আপনার মা-বাবা ভাইবোনের কথা বলছি? এদের বাইরেও ওই এক ভাগ মানুষে দুই-তিনজন এমন মানুষ শামিল হয়ে যায়, যাদের চাইলেও আমরণ ভুলতে পারা যায়না। না, তারা আপনার প্রথম প্রেমের পাত্র-পাত্রি নন। এই মানুষগুলো ঠিক আপনার পাশে চলতে চলতে আপনার অজান্তেই আপনার অতি পছন্দের মানুষ হয়ে ওঠে। আপনি না চাইলেও দুঃসময়ে এরাই আপনার পাশে এসে দাঁড়ায়। সিনেমার মত মনে হলেও আমরা বেশিরভাগ সময়ই আসলে এসব মানুষদের চিনতে পারি না, আমরা যাকে বেস্ট-ফ্রেন্ড উপাধি দিয়ে গলায় গলায় ভাব জমিয়ে ফেলেছি, তারা হয়তো আড়ালে আপনাকে টপকে যেতে চাইছে। কিন্তু যে বেচারাকে বলা মাত্রই আপনার জরুরী কাজটি করে দিচ্ছে, তাকে ওই প্রয়োজনের সময় ছাড়া আনন্দের সময়ে কল করার ও প্রয়োজন বোধ হয় না। জীবনটা আসলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছোট, দুনিয়াটাও হয়তো অনেক ছোট কিন্তু আমাদের জীবনের তুলনায় তা বহুগুণ বড়।তাই সময় থাকতেই চোখটা মেলে একটু সত্যিকারের আপনজনদের চিনতে শিখি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

×