ক্যামেলিয়াকে'শীতের গোলাপ' বলা হয়। ওর ডাকনাম 'বুরবন ক্যামেলিয়া'। গোলাম, কার্নেশন, চন্দ্রমলি্লকা, আজেলিয়ার পাশে ক্যামেলিয়ার গর্বিত আসন নির্দিষ্ট আছে। শীতে ফুল ফোটে তবে বর্ষার বৃস্টি তার প্রিয়, কিন্তু গাছের গোড়ায় বৃষ্টির পানি জমা চলবে না। ক্যামেলিয়া চিরসবুজ চা-গোত্রীয় গাছ। তাই দেখতে অনেকটা চা গাছের মতোই। জন্মস্থানে ১০ মিটার বা ততোধিক উঁচু হলেও আমাদের দেশে গুল্মবৎ, ঝোপাল, দুই থেকে আড়াই মিটার উঁচু। পাহাড়ি বাগানের সৌন্দর্যবর্ধক। ফুল সিঙ্গেল বা ডাবল। পাতা চকচকে সবুজ, আকর্ষী, গড়ন অনেকটা চা-পাতার মতোই। এদের প্রজাতি সংখ্যা ৪৫ বা ততোধিক। আলোচ্য প্রজাতিটি (Camella japonica) জন্মে এশিয়ার শীতল ও উপ-উষ্ণ অঞ্চলে। জলাভূমি বা অধিক শুষ্কতা এ গাছের জন্য ক্ষতিকর। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে চাষের জন্য ছায়াযুক্ত স্থান প্রয়োজন। সাদা ও লাল ফুলের গাছ সংখ্যায় বেশি। প্রতিটি ফুলেই ৫টি বৃতি ও অসংখ্য পুংকেশর থাকে। ছায়াঘরে এ ফুলের চাষ সুবিধাজনক। কারণ সেখানে তাপমাত্রা ৬০-৬৫ ডিগ্রি ফারেনহাইট রাখা সম্ভব। বৈশিষ্ট্য অনুযায়ী নতুন গাছে প্রথমবার ফুল ভালো হয়। পরের বছরগুলোতে মানের অবনতি ঘটতে থাকে। তিন-চার বছর পর ফুল আয়তনে বেশ সঙ্কুচিত হয়ে পড়ে। সাধারণত বীজ, কলম ও কুঁড়ির মাধ্যমে চাষ।
অনেকেই মনে করেন আমাদের দেশে ক্যামেলিয়ার কোনো অস্তিত্ব নেই। ধারণাটি পুরোপুরি সত্য নয়। কারণ স্বল্পসংখ্যক ক্যামেলিয়া আছে বলধা গার্ডেনের সিবিলি অংশে। আর আছে মৌলভীবাজার জেলার চা বাগানে। তবে সব বাগানে নয়। নির্দিষ্ট করে বলতে গেলে শ্রীমঙ্গল এলাকায়। দুষ্প্রাপ্যতার কারণে এ ফুলটির সঙ্গে আমাদের তেমন একটা চেনাজানা নেই। পৃথিবীর শীতপ্রধান দেশগুলোতে ক্যামেলিয়ার অসংখ্য ভ্যারাইটি দেখা যায়।
আলোচিত ব্লগ
নীল ড্রামের রহস্য

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর ১ সপ্তাহ পার !

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন
বিজন দাদা, হারালে কোথায় ?

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন
সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।