আগে গরমের কারনে ওখানে যেতে ইচ্ছা করতো না, এখন উপরে, নীচে পুরোটা এসি করে দেয়ায়, ভীড় স হ্য করে কেনা কাটা করা যায়।
কিন্তু আজ গিয়ে কিছুটা হতাশ হলাম, নতুন কিছু আসে নি। আগের সেই সুতির জামা আর চিনন দিয়ে মার্কেট ভরা। মার্কেটে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গিয়েছিলাম।
বাসায় এসে পেপারে দেখি প্রায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি আর সালওয়ার কামিজ আটক। তখন মনে হলো, তাই তো, ঐ মার্কেটের লোকজন আসলে সামনের ঈদ উপলক্ষ্যে নতুন কিছু আনেনি বা আনলেও বের করেনি, ঈদে নতুনটা চড়া দামে ছাড়বে...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



