somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাগ ইমন এসেছিলেন, আমাদের দুয়ারে

২৬ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরো ঘটনা ঠিক মতোন তুলে দেয়ার চেষ্টা করছি। তাই হয়তো পোস্টা বড় হয়ে যাবে...
6টার 15মিনিট আগে অফিসে ঢুকলাম। ঢুকেই থমকে দাড়াতে হলো। টেবিলে দেখি চা, টিস্যু আরো কি কি সব প্যাকেট দিয়ে ভরা। এমন কখনও হয়না। আমরা টেবিলে কিছু খেলে সাথে সাথে পরিস্কার করি, এটা আবার কে করলো (এমনই হয়, আজ রাগ ইমন আসবে, আজ সব উলটা পালটা থাকবে না তো কবে থাকবে?)।
আমার চেহারা দেখেই হয়তো আমাদের কলিগ (হাসান ফাতেমি) ভয় পেয়ে গেলেন, বললেন, আমি না, পেজ ফ্লেক্স টিম এই কান্ড করেছে। এরপর উনি নিজেই কাপ, টাপ সরিয়ে বেসিনে রাখলেন।
রান্নাঘরে ঢুকে দেখি সব কাপ, চামচ ময়লা করে ফেলা হয়েছে। আজ ছুটির দিন ক্লীনার তো আসবে না। বুঝলাম, কাউকে স্বাগত জানানোর ভালো ব্যবস্থা হয়েছে। বিস্কুটের টিন খুললাম, যা ভেবেছিলাম তাই, সব খালি।
যাই হোক, সব ঐ অবস্থায় রেখেই উপরে নিজের রুমে বসলাম।
6.40/45 এ কলিং বেল বাজলো।
সাধারনত: এমরান (ব্লগের ডেভেলপার) খুলে, ও দেখি চুপচাপ বসে আছে, তাই আমিই নিচে নেমে খুললাম।
এক কন্যা দাড়িয়ে আছে। জানতে চাইল, শাহানা আছে (এরকম কিছু)?। আমি বললাম, আমিই শাহানা। রাগ ইমন নিজের পরিচয় জানিয়ে জড়িয়ে ধরলো। কত আপন ও। এরপর টুকটাক কথা হলো, কিউট একটা চাবীর রিং পেলাম ওর কাছ থেকে (ভুল করে অফিসের টেবিলে ফেলে এসেছি, ভয় পাবেন না হারাবে না, পরশুদিন নিয়ে আসব), আর আমাকে একটা এ্যাসেন্স লাগিয়ে দিল। ভালোই, বাসায় এসে গোসল করার আগ পর্যন্ত ছিল।
পরিচয় করিয়ে দিলাম, আচার ওয়ালী (ইপশিতা), ব্লগ ডেভেলপার এমরান, আর হাসিন এর সাথে। ওরা 2ই জনই রাগ ইমনের ভক্ত।
চলে আসার আগে আমার বানানো (অতি অখাদ্য) কফি খাওয়ালাম। আর কিছুই ছিলোনা। আমার কি দোষ, আমি কি জানি আজ এমন দুর্ভিক্ষ চলবে অফিসে? পুরোদোষও আমার না, কালপুরুষ গ্রিল ফিস কেন আনলেন না? কৌশিক কেন আসতে চেয়েও আসলো না?
খুব ইচ্ছা করছিলো, অনেক্ষন গল্প করি। কিন্তু রাগ ইমন কাজে ব্যস্ত থাকায় দেরি করে এসেছিলেন, এদিকে আমাদের দাওয়াতে যাবার সময় হয়ে গিয়েছিল। তবে রাগ ইমন সাথে গেলে খুব ভালো হতো অনেক বিষয় নিয়ে কথা বলা যেত। কারন ঐ খানে গিয়ে আমাদের 2ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, হোস্টদের সাথে দেখা হবার আগে।

বি:দ্্র: কাল পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না, আজই পোস্ট করলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×