কোরবানির গরু কিনেছেন ?? জিতেছেন !!
৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কোরবানির পশুর হাট প্রায় গরু শূন্য। ক্রেতাদের তীব্র চাপ থাকলেও হাটগুলোতে গরুর সংখ্যা ছিল খুবই কম। যে কয়েকটি গরু ছিল তা নিয়ে রীতিমতো ক্রেতাদের মাঝে ছিল কাড়াকাড়ি। দাম কোনো ব্যাপার ছিল না গরু পাওয়াটাই ছিল সৌভাগ্যের ব্যাপার। তাই কে গরুর রশি ধরতে পারেন তাই নিয়ে ছিল প্রতিযোগিতা। আজ হাহাকার হাটে । গরু নেই ক্রেতা প্রচুর । সবাই আজকে জিততে চেয়েছিল সস্তায় গরু কিনে কিন্তু বিধি বাম , অনেককেই হয়ত দামি ছাগল নিয়ে বাসায় ফিরতে হবে । বাসায় যারা সেলফি তুলবে বলে সাজুগুজু করে ক্যাম লেন্স পরিস্কার করছিল তারা টি ভি , পি সিতে বসে গেছে দুঃখের স্ট্যাটাস দিতে ।
আমার কন্যার কাউ পার্টনার যারা ছিল তারা দুপুরে খেয়ে বেরিয়েছে । আই অ্যাম শিউর যে তারা গরু পাবেনা । কন্যার মন খুব খারাপ সে বলল আগামিতে সে ছাগলেই ফিরে যাবে । আমি সান্তনা দিলাম ছাগলওয়ালারা সন্ধ্যায় বেরিয়ে পড়বে , এমনকি কাল কোরবানির দিনেও পাবে । দরজায় দাড়িয়ে কিনব আমরা
আপডেট - আমাদের মানে আমার মেয়ের ভাগের গরু কেনা গেছে । রাত ৮ টায় বাড়ির নিচে তাকে খাওয়ানো হচ্ছে । মেয়ে আমায় ভিডিও দেখাল । ছোট দেশি এবং সারহীন গরু । সার এবং হরমোনে গরু চমক দেয় । যাক পাওয়া তো গেল । আলহামদুলিল্লাহ ।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন