somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মশলা কিং ধর্মপাল গুলাটি

০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধর্মপাল গুলাটি মাত্র ১০ বছর বয়েসেই স্কুল ছেড়ে দেন সেই শিয়ালকোটে যেখানে ১৯২৩ সালে তার জন্ম । বাবা চুন্নিলাল গুলাটির ছোট একটা মশলার দোকান ছিল শিয়ালকোটে । কিছুদিন ঘুরেফিরে সেই বাপের দোকানেই কাজ শুরু করেন ধর্মপাল । ১৯৪৭ সালে দেশভাগের কবলে পড়ে তারা প্রথমে অমৃতসর পরে দিল্লীতে চলে আসেন । বাবা চুন্নিলাল একটা দোকান করলেন মশলার ১৯৫৩ সালে দিল্লির কারোলবাগে । এর আগে ধর্মপাল তার সঙ্গে আনা ১৫০০ রুপি শেষ করে সংসার চালাতে কিছুদিন টাঙ্গা গাড়ি চালালেন । আবারো ফিরলেন বাবার মশলার ব্যাবসায়ে । এরপর ধর্মপালকে পিছনে ফিরে তাকাতে হয়নি । দিল্লিতেই একটি কারখানা গড়ে তুললেন । ডিসেম্বরের ৩ তারিখ ধর্মপাল তার গড়া ১৮টি কারখানা , গোটা ভারতের বাজার , দুবাইয়ের কারখানা , দুই হাজার কোটি টাকার সম্পদ রেখে স্থায়ী বিশ্রামে চলে গেলেন । এম ডি এইচ বা মহাশিয়ান ডি হাট্টি যার সুচনা বাপের হাতে শিয়ালকোটে সেই নামেই চলল ৬৩ রকমের মশলা নিয়ে বিশাল ব্যাবসা । ভারতে এরকম রত্ন আরও আছে যারা ভুজিয়া , পানের মশলা , গুল , আচার , জর্দা ইত্যাদির একচেটিয়া ব্যাবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন । এরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখেননি বা ব্যাবসা ছেড়ে অন্য ব্যাবসা ধরেননি । আমি মশলার বিজ্ঞাপন দেখে এই ভদ্রলোককে মডেল হিসাবে কেন নেওয়া হয়েছে বুঝিনি । পরে কলকাতায় ব্যাবসায়িদের জিজ্ঞাসা করে জানলাম তিনিই বৃহৎ মশলা কোম্পানির মালিক । এই অনুসরন ও অনুকরনযোগ্য মানুষদের আমার ভাল লাগে । একটা কিছুর পেছনে লেগে থাকলে একটা ফল বেরুবে । আমাদের তো শেষ , অন্যের বিষয়ে বেগার খেটে খারাপ চলেনি জীবন । একটা বড় অভিজ্ঞতা এই দেশে যে ব্যাবসাকে রাজনিতিকরন এবং ধর্মীয় তকমা দিতে এদেশের মানুষের জুড়ি নেই চাইলে সে আপনাকে খুন করে ফেলবে তবু আপনার পিছু ছাড়বে না । ক্রিয়েটিভিটি না থাকলে লুটপাটের মানসিকতা গড়ে ওঠে । আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা খুবই খারাপ । ভারতে বহু নকল করার কারখানা আছে এবং তারাও দিব্যি চালিয়ে যাচ্ছে কিন্তু ওই একটা লিমিটের মধ্যে কারন চোরদের একটা নির্দিষ্ট এরিয়া থাকে ।
ধর্মপাল গুলাটি নিজের কোম্পানি থেকে শেষটক ২১ কোটি রুপি বেতন নিতেন যার ১৯ কোটি রুপি জনসেবায় দিতেন । ২০ টি স্কুল গড়েছেন , ২০০ বেডের হাসপাতাল গড়েছেন , চুন্নিলাল চ্যারিটি ফাউনডেশন এবং আরও কিছু প্রতিষ্ঠান যা মানব কল্যানে নিবেদিত । ৭৫০০ পিস কোভিড বিশেষ ড্রেস সরকারের হাতে তুলে দিয়েছেন । একজন মানুষের জীবনে যে বিশেষ স্বপ্ন থাকে তার কোনটি অপূর্ণ থাকেনি ধর্মপালের । বাস্তুচ্যুতদের একধরনের জিদ থাকে ।

ভারত সরকার ধর্মপালকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করেছেন ।


ভাল থাকুন , সুস্থ থাকুন ।



পাকিস্তানের শিয়ালকোটের সেই দোকান ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×