somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিরাপদ সড়কযাত্রা

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সন্ধ্যারাতে যশোর মনিহার পৌছুলাম । বাস দাড়িয়ে । আমি ড্রাইভারের ঠিক পিছনের সিটে । ড্রাইভার জানালা দিয়ে কারো সাথে নিচু স্বরে আলাপ করছে । কথাবার্তা শোনার ইচ্ছা না থাকলেও কিছু শব্দে কান খাড়া হয়ে যায় । ড্রাইভার বলছে ভোরে চিটাগং ছেড়ে ঢাকা গাবতলি এসেছে , টাকা কম মিলেছে । এখন আবার ঢাকা যেতে হলে ২২০০ টাকার নিচে হয় না । নিচের লোকটি বলছে ১৮০০ নিয়া রাজি হইয়া যাও । অবশেষে ২২০০ টাকায় ট্রিপ সেটেল হল । ড্রাইভার নেমে গেল । আরেকজন এসে সিটে বসলো এবং গাড়ি খুলনার দিকে যাত্রা করল । এটা খুবই সাধারন নিয়ম এই রুটে । ড্রাইভার যশোরে এসে বিশ্রাম , গোসল , খাওয়া সারে । খুলনা থেকে এই বাস আবারো রাত ১১টায় শুরু করবে এবং তা যশোর এলে ওই পুরাতন ড্রাইভার আবারো বাসের স্টিয়ারিঙে বসে ঢাকা যাবে । একদিনে এই ড্রাইভার প্রায় চার হাজার টাকা কামাই করবে । কিন্তু ৩৬ জন যাত্রীর জীবন ঝুকিতে থাকবে । বাংলাদেশে ভাল ড্রাইভার নেই । সবাই মধ্যপ্রাচ্যে চাকুরি নিয়ে চলে যায় । বাস চালায় সহকারি ড্রাইভার যাদের ভারী গাড়ির লাইসেন্স নেই । এভাবেই ৩৬ ঘণ্টা একটানা বাস চালালে গাড়ি দুর্ঘটনা অবশ্যম্ভাবী । যা বলছি তা ৬ বছর আগের কথা । আরেকটু পিছিয়ে যাই ১৯৯৮ বা ৯৭ সালে । মংলা থেকে ঢাকা আসছি মাইক্রোবাসে চার বিদেশী সহ । আমরা আগেরদিন এসেছি এবং মিটিং ও পরিদর্শন শেষে আবার বিকালে ঢাকা ফিরছি । রাত ১ টা হবে । আমিন বাজারে একটা ডাইভারশন করেছে একেবারে নিচু দিয়ে গাড়ি আবারো উপরে উঠবে । ড্রাইভারের পাশে আমি । হটাত চমকে উঠলাম গাড়ি ডানে উঠছে না , চকিতে তাকিয়ে দেখি ড্রাইভার ঘুমিয়ে গেছে । পাশ থেকেই স্টিয়ারিং ধরে ডানে ঘুরিয়ে ধরে গাড়ি উপরে উঠালাম । আমার কেনুইএর গুঁতোয় বেচারা জেগে আবার স্টিয়ারিং ধরল । বাদিকে গাড়ি থামিয়ে তাকে পানির বোতল দিলাম এবং বললাম মুখ চোখ ধুয়ে নাও । বিদেশিরা ঘুম ভেঙ্গে উঠে জিজ্ঞাসা করছে কি হয়েছে । আমি আসল তথ্য লুকিয়ে বললাম ওর একটু রিলাক্স দরকার , বিড়ি খাবে , তাজা হোক একটু । আমরা আবারো নিশ্চিত ভাবে বনানী চলে এলাম । এই বিদেশিরা ড্রাইভারকে যথেষ্ট বিশ্রামের সুযোগ দেয়নি গতকাল থেকে । ড্রাইভার গেল রাতে না ঘুমিয়ে খুলনাতে তার পরিচিতজনের সাথে আড্ডা মেরেছি , পরে জেনেছি । কেন সড়ক দুর্ঘটনা ঘটে এবং যাত্রী মারা যায় তার দুটো কারন এখানে দেখালাম । প্রায় সব বাস ড্রাইভার হাল্কা লাইসেন্সে বড় গাড়ি চালায় , রাতে পর্যাপ্ত বিশ্রাম নেয় না , বাড়তি আয়ের লোভ তাদের একটা দুর্ঘটনার দিকে ধাবিত করে এবং বাংলাদেশের একটা সাধারন চিত্র এটি ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১০
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×