
করোনা ভাইরাসের কারণে আগামীকাল সোমবার থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে। ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে সরকার।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, সোমবার থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে। তবে এই সময়ে পণ্যবাহী যানবাহন চলবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আরিফা রহমান রুমা নিজের ফেসবুক পেজে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন।ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ৪৯ হাজার। একইসময়ে মারা গেছেন দুই হাজার ৭৬৭ জন। গত কয়েকদিন ধরেই ভারতে দৈনিক শনাক্ত ৩ লাখের উপরে থাকছে।
___________________________________________________________________________________
ঢাকার একটি মার্কেটে আজকের দৃশ্য । মনে হয় বাংলাদেশ করোনা নিয়ন্ত্রন করতে পারবে । গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০১ ।


সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





