
টিকার জট আমেরিকাই পাকিয়েছিল । এক, তারা অব্যাবহৃত আস্ত্রাজেনেকা টিকা নিয়ে বসে ছিল ঝিম মেরে । দুই , কোভিশিলড টিকার কাচামাল ছাড় না দেওয়ায় সেরাম ইন্সটিটিউট বিপদে ছিল । সেরাম তার গ্রহিতাদের অপেক্ষা করতে বলে একটা হই চই ফেলেছিল । কেন আমেরিকা কাচামাল আর ব্যাবহার যোগ্য আস্ত্রাজেনেকা , কয়েক মিলিয়ন মজুদ করেছিল তাও স্পষ্ট নয় অথচ পাশেই ব্রাজিল টিকা সংকটে ভুগছিল । গেল রাতে এই সংকট সর্বপ্রাতিষ্ঠানিক চাপে জট খুলেছে । ভারত এখন ঠিক কিভাবে হ্যান্ডেল করবে তা দেখবার বিষয় । কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ধসে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। অক্সিজেন, টিকা, ওষুধ— করোনা সংক্রমণ রোখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দেওয়ার পরে আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল ভারত। কিন্তু বাইডেন প্রশাসনের তরফে টিকা তৈরির কাঁচামাল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তার পরেই দেশের জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেন বাইডেনের প্রতি। ঠিক দেড় বছর আগের প্রসঙ্গ তোলা হয়। গত এপ্রিলে যখন আমেরিকা হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছিল ভারতের কাছে, তখন ৫ কোটি ট্যাবলেট পাঠানো হয়েছিল সে দেশে। কিন্তু যখন তাদের সময় এল, সাহায্য করবে না বলে জানিয়ে দিল আমেরিকা।এমনই সময়ে আমেরিকা বিবৃতি জারি করল ভারতকে সাহায্য করবে বলে। জানানো হয়েছে, আমেরিকা ভারতের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে এই অতিমারি মোকাবিলা করতে। টিকা তৈরির কাঁচামালের পাশাপাশি পাঠানো হবে কোভিড চিকিৎসা সরঞ্জামও। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন সে কথা নিশ্চিত করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের মধ্যে কী কথোপকথন হয়েছে, তা জানিয়েছেন এমিলি। তাঁর কথায়, ‘‘ভারতের কোভিড রোগীদের চিকিৎসার জন্য এবং স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার জন্য আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পিপিই কিট, র্যাপিড টেস্ট কিট, ওষুধের সরঞ্জাম, ভেন্টিলেটর পাঠানো হবে খুব তাড়াতাড়ি।’’আমেরিকার রোগ নিয়ন্ত্রক সংস্থার (সিডিসি) জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দলকেও দিল্লি পাঠানো হবে। যাঁরা আমেরিকার দূতাবাস ও ভারতের স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে অতিমারি মোকাবিলায় কাজ করবেন।শনিবার বাইডেন প্রশাসনের কাছে অ্যাস্ট্রাজেনেকা-র টিকা পাঠানোর জন্য আর্জি জানিয়েছিলেন আমেরিকার কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রাজা কৃষ্ণমূর্তি। কেবল ভারত নয়, আরও বেশ কয়েকটি দেশে জরুরি ভিত্তিতে টিকা পাঠানোর কথা বলেছিলেন তিনি। এ ছাড়া গত মাস থেকে সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা একাধিক টুইট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে। টিকা তৈরির কাঁচামালের রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি।
যাক একটা বড় বিপদ এড়ানোর ইঙ্গিত এলো । এখন আমাদের কি হবে । আমরা কি অক্সিজেন তৈরির মেশিনারিজ , সাথে একদল এক্সপার্ট পাব? আলাপ কি শুরু হয়েছে ।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




