somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাজী মাজহারুল আনোয়ার

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জয় বাংলা বাংলার জয় গানটি মুক্তিযুদ্ধের সময় আমায় উদ্দিপ্ত করত । গানটি মুক্তিযুদ্ধের সময় বাজতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সূচনা সঙ্গীত হিসাবে । জন্ম আমার ধন্য হল মাগো কি যে প্রেরনা জোগাত লিখে বোঝানো যাবে না । সাবিনার সুরেলা কণ্ঠ এই গানকে সর্বোচ্চ মর্যাদায় স্থাপন করেছে ।
তখন জানা হয়নি গান কারা বা কে লিখেন । আরও বেড়ে ওঠার সাথে সাথে জানতে শুরু করলাম গান একজন লেখে , একজন গায় , এর মাঝে আরেকজন সুর না করে দিলে অসম্পূর্ণ থাকে ব্যাপারটা । গাজী সাহেব লিখেছেন ২০ হাজারের বেশি গান। তাঁর লেখা গান গীত হয়েছে সকল খ্যাতনামা শিল্পীর কণ্ঠে। তার গান লেখা শুরু সেটা ১৯৬৩ সালের কথা,যখন তিনি ছিলেন মেডিক্যাল কলেজের ছাত্র।তার প্রথম লেখা গানে সুর করেছিলেন নাজমূল হুদা বাচ্চু আর শিল্পী ছিলেন ফরিদা ইয়াসমিন।গানটি ছিল ‘বুঝেছি মনের বনে রং লেগেছে’। ১৯৬৪ সাল থেকে তার গান নিয়মিত বাজাতো রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে। তারপর লিখেছেন টেলিভিশনের জন্য জন্মলগ্ন থেকে। চলচ্চিত্রের জন্য প্রথম গান লেখেন ১৯৬৭ সালে,ছবির নাম ছিল আয়না ও অবশিষ্ট।
তাঁর বহুমুখী প্রতিভার প্রকাশ হতে থাকে যখন তিনি গানের পাশাপাশি সংস্কৃতির অন্যান্য শাখায় বিচরণ শুরু করেন।চলচ্চিত্রে সংলাপ,কাহিনী, চিত্রনাট্য লিখে দক্ষতার সাক্ষর রাখেন। এরপর হাত দেন চলচ্চিত্র পরিচালনায়।১৯৮২ সালে মুক্তি পায় প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক। পরিচালক হিসেবে কাজ করেছেন ৪১ টি ছবিতে।
তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।একুশে পদক পেয়েছেন ২০০২ সালে,স্বাধীনতা পুরস্কার লাভ করেন ২০২১ সালে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি পাঁচবার।
গাজী মাজহারুল আনোয়ার এর জন্ম কুমিল্লার দাউদকান্দি'র তালেশ্বর গ্রামে ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি।
আজ সকালে (সাড়ে ছয়টা দিকে) ঘুম ভাঙার পর বাথরুমে যাওয়ার সময় পড়ে যান তিনি। এরপর ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আমাদের মন ও মননের পুরোটা জুড়ে থাকবেন গাজী মাজহারুল আনোয়ার । শ্রদ্ধা ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৮
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×