somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোপের ভিতর মুরগী আমার কেমনে আসে যায়

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লালন ফকিরের নামে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছে। তার অপরাধ গুরুতর! তিনি নাকি বন্যপ্রাণীর অধিকার হরণ করে এমন গান লিখেছেন! এখন এই গান শুনে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে বন্যপ্রাণীর অধিকার হরণ করতে পারে! তাই এই ক্ষতিপূরণ মামলা!
লালন ফকির বললেন, দেখুন এই অচিন পাখি সেই পাখি নয়!
কর্তৃপক্ষ ধমকে উঠলেন! আমাদের কী বেকুব বলে মনে হয়? আমরা কী ঘাস খাই? অচিন পাখি বলতে আপনি বনের সব পাখিকে বুঝিয়েছেন! অনেক পাখি তো তাই আলাদা করে নাম বলতে পারেন নাই! আপনি গানে গানে বলেছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়!
তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়!
হেয়াট ইস দিস লালন সাহেব! আপনার গান বলছে, আপনি বনের সব পাখিকে খাঁচায় বন্দী করবেন! দুই চাইরটা যাও পালাতে পারবে তাদেরও ধরে মন বেড়ি পরিয়ে রাখবেন!
লালন ফকির কাচুমাচু হয়ে বললেন, জনাব এই মন বেড়ি সেই মন বেড়ি নয়! এই মন বেড়ি হচ্ছে...
কর্তৃপক্ষের ধমকে লালন ফকির কথা শেষ করতে পারলেন না! কর্তৃপক্ষ বললেন, আপনার কী মনে হয় আমার মাথা ঘিলু বলে কিছু নেই? জানেন প্রায় ৫০ লক্ষ এমসিকিউ প্রশ্ন উত্তর মুখস্থ করে আমি এই পদে বসেছি!
লালন ফকির চুপ করে রইলেন! কর্তৃপক্ষ ধমকের সুরে বলেই চললেন, মন বেড়ি খুব ভয়ঙ্কর জিনিস! আপনি কোমল কোমল এই ছোট ছোট পাখির পায় একমন ওজনের বেড়ি পরাতে চান!
হোয়াট ইস দিস লালন সাহেব?
লালন ফকির বুঝে গেলেন, এই মহানের সাথে তর্ক করে লাভ নেই! লালন নত মস্তকে বললেন, তাহলে এখন কী করবো জনাব? গান তো লিখেই ফেলেছি! আর আমার কাছে ২০ কোটি টাকাও নেই!
কর্তৃপক্ষ আসলে এতটা খারাপ ছিলো না! লালনের অসহায়ত্ব দেখে তার গলার স্বর নরম হলো! তিনি বললেন, গানটার অচিন পাখি পার্ট ফেলে দিতে হবে! বন্যপ্রাণী নিয়ে এই ধরণের গান লেখা যাবে না!
লালন বললেন, তাহলে কী নিয়ে গান লিখবো?
কর্তৃপক্ষ বললেন, মুরগী নিয়ে লিখেন! মুরগী গৃহপালিত পাখি! মুরগী নিয়ে লিখলে কোনো রিস্ক নেই!
লালন ফকির গানটা নতুন করে লিখলেন-
খোপের ভিতর মুরগী আমার
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে রোস্ট করে
খেতাম নিরালায়... কেমনে আসে যায়
না। এমন জুলুম লালনের উপরে হয়নি। কারণ এই সমস্ত সার্কাস পার্টি লালনের সময় ছিলো না। আমরা আসলেই সৌভাগ্যবান। নয়তো আজ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটার বদলে শুনতে হতো, খোপের ভিতর মুরগী আমার কেমনে আসে যায়!

মুল লেখক অজানা । সিনিয়র সিটিজেন ফোরাম থেকে কপি । ছবি নেট থেকে ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩০
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×