somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। ২৫০ গ্রাম মাংস পাওয়া যাবে এখন থেকে

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রথম আলো





কলকাতার বাজারে মশাই মুরগির মাংস কিনছেন । তো মশাই মুরগীওয়ালা কে বললেন একটা রান একটু চেপে বুকের একপাশ দিয়ে কেটে দাও দিকিনি । প্রতিবেশি পাশ থেকে বলল সে কি দাদা আজ বাড়িতে পার্টি ফার্টি আছে নাকি । মশাই বললেন না ঐ রানু আর জামাই এয়েছেতো তাই একটু খাওয়া দাওয়া।

এটা নিয়ে বাংলাদেশের বাঙ্গালিরা বেশ মজা করত এবং টিটকারি দিত পশ্চিমবঙ্গের দাদাদের । আজ পেপারে চিটাগঙে ২৫০ গ্রাম গরু হাড্ডি সহ বিক্রি হচ্ছে শুনে আমার কিঞ্চিৎ লজ্জা হল নিজেদের কথা ভেবে । কলকাতার বন্ধু মেসেঞ্জারে খোঁচা দিয়ে বলল তোরা দারুন আছিস রে , উন্নয়ন এখন ২৫০ গ্রামে ঠেকেছে , আমরা কিন্তু কেজিতে উঠেছি । মুরগী , মাছ এখন ভাগায় বিক্রি হচ্ছে । মাছ আগেও ভাগায় বিক্রি হত । সেই ৮১ সালে হল ছেড়ে ভাড়া মেসে থাকার সময় কাঁঠালবাগান বাজারের উপর দিয়ে সন্ধ্যার সময় আস্তানায় ফিরতাম । চার পিস ইলিশ মাছকে কোন ভাবেই দু পিসে নামাতে পারলাম না শত অনুনয় বিনয় করেও । আমাদের ফ্রিজ নেই কাজেই দুই পিসের ওপর বাজেট করা ঠিক নয় । সব্জি আর ডাল দিয়েই রাতে খেতাম । দুপুরে পাবলিক লাইব্রেরির ক্যান্টিনে মুরগী ভাত খেতাম বান্ধবীর টাকায় কিন্তু ইলিশের অভাব যেত না । বাড়ি গেলে মা এসব শুনে বড় ইলিশ প্রতি দিন খাওয়াতেন আমায় ।
চিটাগঙে মুরগী বিক্রেতার মানবিক দিক হচ্ছে দাম যা বেড়েছে গরীবের মুরগী খাওয়া বন্ধ হবে কেন ? পিস হিসাবে বিক্রি করব । গরুওয়ালাও তাই , ২৫০ গ্রামে ঠেকিয়েছে তার মানবিক বিষয় ।

আহা সারা দেশে যদি সব বিক্রেতা গরীবদের কথা ভাবত তাহলে দেশের চেহারাটা পাল্টে যেত ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৮:২৫
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×