somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। জম্বি মাদকের কবলে আমেরিকা

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এটি সেবনকারীর মাংসে পচন ধরায় জেনেও অবৈধ ভাবে সংগৃহীত জম্বি ড্রাগস যার স্থানীয় নাম ট্র্যাঙ্ক ব্যাবহারের মাত্রা বেড়েই চলেছে । আমেরিকায় প্রতি পাচ মিনিটে একজন ট্র্যাঙ্ক সেবনে মারা যাচ্ছে । সাংঘাতিক ব্যাপার । ড্রাগটি অতিরিক্ত মাত্রায় নেওয়ার কারণে আক্ষরিক অর্থেই মানুষের শরীর পচে যাচ্ছে। চিকিৎসা পেশায় নিযুক্তরা এই ড্রাগের প্রভাব কার্যকরভাবে মোকাবিলা করতে লড়াই করছেন। এই ভয়ানক ড্রাগ শরীরে অল্প নিলেই মাদকাসক্ত ব্যক্তি চলে যান অন্য কোনও জগতে। দীর্ঘ সময়ের জন্য বাস্তব ভুলে এক কল্পনার জগতে বিচরণ করতে থাকেন তিনি। আর এর সামান্য 'ওভারডোজ' হলে ঢলে পড়েন মৃত্যুর কোলে। আমেরিকাতে মানুষের বিষণ্ণতার হার বেশী । মাদক সেবীর সংখ্যাও বাড়ছে জ্যামিতিক হারে । 'জম্বি ড্রাগ' মার্কিন যুক্তরাষ্ট্রে 'ট্রাঙ্ক' নামে বিক্রি হয়। ড্রাগটি সাধারণত গরু ও ঘোড়াকে অচৈতন্য করতে ট্রাঙ্কুইলাইজার হিশেবে ব্যবহৃত হয়। এটি এখন আমেরিকায় বন্যার পানির মতো দ্রুত ছড়িয়ে পড়ছে। লোকজন অবৈধ উপায়ে তা সংগ্রহ করছে। ড্রাগ ডিলাররা প্রায়ই ফেন্টানাইল এবং হেরোইনের মতো অন্যান্য অবৈধ ওষুধের সঙ্গে এটি মেশায়।ট্রাঙ্ক' চিকিৎসা বিশেষজ্ঞদের জন্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করছে।চিকিৎসকরা বলছিলেন জাইলাজিন যুক্ত ওভারডোজের চিকিৎসা করা অনেক কঠিন। কারণ ওভারডোজের উত্তেজনা প্রশমনে 'নারকান' ইনজেকশন প্রয়োগও কাজ করে না।'যখন একজন আসক্ত ব্যক্তি কোকেন এবং হেরোইনের একটি স্পিডবল সেবন করে, তখন আমরা কোনো সমস্যা ছাড়াই এটি মোকাবিলা করতে পারি। আপনি হেরোইনের বিপরীত কিছু ব্যবহার করুন যাতে তারা আবার শ্বাস নিতে শুরু করে এবং আপনি কোকেন শেষ হওয়ার জন্য অপেক্ষা করেন। কিন্তু জাইলাজিন সেভাবে কাজ করে না।
মার্কিন স্বাস্থ্য বিভাগ বড্ড কঠিন সময় পার করছে ।

ইনডিপেনডেন্ট এবং ওয়েব
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×