শাহ সাহেবের ডায়রি ।। বাড়ি ফেরার তাড়া
০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহিলা তার মাটির চুলা নিভিয়ে আশপাশে যা আছে তা গুছিয়ে চৌকির উপর রেখে বেধে দিল । জিজ্ঞাসা করলাম বাড়ি কবে যাচ্ছেন ? কাল সকালে সদরঘাটে বরিশালের লঞ্চ ধরব । আজকের ভাঙ্গা হাটে কয়েকজন বসে আমার আশপাশ দিয়ে সবাই সবার পরিকল্পনা আওড়াচ্ছে । ইঞ্জিন রিকশা চালকএর সংখ্যাই বেশি । তবে সবার কথায় হতাশার সুর । কাপড় কেনা হয়নি । কিনবে কিনা এই শব্দটি উচ্চারিত হল না । ইদের পূর্ববর্তী আড্ডায় আমি এই প্রথম । ইফতারির সময় একটা কলা খাই বা ওই মহিলার বানানো আলুর চপ , পিয়াজু । ফুটপাত ঘেসে আবাসিকের মোড়ের কাছে ওরা পাশাপাশি বেশ কটা চায়ের দোকান খুলেছে । নিন্ম বিত্তের মানুষের ভিড় বেশি । আজকের ঢাকা অন্যরকম শীতল । সামনের ৬টা দিন এমন শীতল থেকে আবারো জেগে উঠবে ঢাকা । আমি কোথাও যাব না , ঢাকাতে থাকব । রূপনগরের খালি রাস্তায় হাঁটবো , দলের বুড়োদের সাথে আড্ডা দেব । আমার বাড়ি ফেরার তাড়া নেই । মেয়ের সংসারে বোঝা হয়ে এদিক ওদিক করে কাটিয়ে দেব । গান আর পি সি সম্বল । চলে যাবে যে কোন ভাবে হোক ।
এইবার কেন জানি নিজেকে খুব একা মনে হচ্ছে ।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন