শাহ্ সাহেবের ডায়রি ।। অবশেষে সি পি বি জেগেছে
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ সোমবার সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এক বিবৃতিতে এ নিন্দা জানান। পাশাপাশি সংলাপের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে দলটি।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে শ্রমিকদের শোষণ-নির্যাতন করা হয়েছে। ট্রেড ইউনিয়ন করার অধিকার না দিয়ে গণতন্ত্রের চর্চা করতে দেওয়া হয়নি। অনেক কারখানায় বকেয়া বেতন না দিয়ে অতীতের ন্যায় দমন-পীড়ন চালিয়ে শ্রমিকদের বিক্ষুব্ধ করা হয়েছে। আইনভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন, এমনকি গুলিবর্ষণ করে ‘শিল্প সম্পর্ক’ নষ্ট করে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সংকটাপন্ন করা হচ্ছে।
এ পরিস্থিতিতে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অর্থবহ সংলাপের আহ্বান জানিয়েছে সিপিবি। বিশেষ করে কারখানাভিত্তিক দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে ন্যায্য দাবি মেনে নিয়ে যুক্তিযুক্ত সমাধানের দাবি জানান দলটির নেতারা।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন