somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। কলাপাতায় খাবার খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভাল? [/sb

০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কলাপাতায় খাবার খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভাল? খেলে কী কী উপকার মিলতে পারে?


গাছের পাতাকে থালা বানিয়ে তাতে খাবার বেড়ে দেওয়ার চল এ দেশে নতুন নয়। বিয়েবাড়িতে যখন হাতে কাচের থালা ধরে ঘুরেফিরে খাবার খাওয়ার প্রচলন হয়নি, তখন অতিথিকে চেয়ারে বসিয়ে পাতপেড়ে খাওয়ানোই ছিল খাতির-যত্নের আদর্শ নমুনা, আর সেই পাত তৈরি হয় পাতা দিয়েই। হয় শালপাতা, নয়তো কলাপাতার উপর পড়ত গরমাগরম লুচি-ছোলার ডাল কিংবা পোলাও-মাংস। এ যুগে শালপাতার থালার দেখা মেলে কালে ভদ্রে। কোনও কোনও গ্রামীণ পরিবেশবান্ধব রিসর্টে গেলে দেখা যায় ধোঁয়া ওঠা গরম ভাত বেড়ে দেওয়া হচ্ছে শালপাতা, পদ্মপাতা কিংবা কলাপাতায়। এর মধ্যে কলাপাতার ব্যবহার বহুল প্রচলিত এবং সম্ভবত খাবার পরিবেশনের জন্য এর ব্যবহার সব থেকে পুরনোও।

ইতিহাস বিষয়ক নানা গবেষণাজাত তথ্য মানলে কলাপাতার ব্যবহার হচ্ছে খ্রীষ্টপূর্ব ২০০০ সাল থেকে। অর্থাৎ আজ থেকে ৪০০০ বছর আগেও মানুষ কলাপাতায় খাবার খেতেন। আর এখনও দক্ষিণ ভারত, পশ্চিমবাংলা-সহ পূর্বভারতের বহু রাজ্যে সেই কলাপাতাতেই খাবার খাওয়ার চল রয়েছে। কালের নিয়মে নষ্ট হয়ে যায় অনেক কিছুই। কলাপাতা কোনও কারণে টিকে গিয়েছে। শুধু তা-ই নয়, কলাপাতা নতুন করে ফিরেও আসছে। খাবার পরিবেশন থেকে শুরু করে পরিবেশ বান্ধব প্যাকেজিং কলাপাতা ব্যবহার করতে দেখা যাচ্ছে বিদেশ বিভুঁইয়েও।





কেউ কলাপাতা দিয়ে বিশেষ ধরনের কাগজ বানিয়ে প্যাকেজিং করছেন। তাইল্যান্ডের বাজারে আবার কলাপাতাতেই মুড়ে বিক্রি হচ্ছে শাক-সব্জি-ফলমূল। কলাপাতাতে মুড়ে ফাস্ট ফুড বিক্রি করা হচ্ছে মেক্সিকোয়। ফিনল্যান্ডে বহু বছর ধরে এক বিশেষ ধরনের খাবার প্রথা চালু আছে। যেখানে গোটা টেবিলে একটি বড় কলাপাতা পেতে দেওয়া টেবিল ক্লথের মতো করে। তার পরে তার উপরেই সাজিয়ে দেওয়া হয় নানা ধরনের খাবার। টেবিলের চারপাশে ঘিরে বসে সেই কলাপাতার উপরেই মহাভোজ সারেন এক দল মানুষ। এতো নয় সংস্কৃতির কথা। কলকাতার পুষ্টিবিদ শ্রেয়া চক্রবর্তী বলছেন কলাপাতায় খাবার খাওয়ার অনেক উপকারিতাও রয়েছে। এটি যেমন পরিবেশের জন্য ভাল তেমনই স্বাস্থ্যের জন্যও উপকারী।

কলাপাতায় খাওয়া উপকারী কেন?

প্লাস্টিকে ছেয়ে গিয়েছে বাজার। বাড়িতে নিয়মিত ব্যবহারের জন্য আগে যেখানে স্টিল বা কাঁসার বাসনকোসন ব্যবহার করা হত, সেখানে এখন প্লাস্টিকের থালা-বাটি-গ্লাস-বোতল ব্যবহার হচ্ছে। এক বার ব্যবহার করে ফেলে দেওয়ার জন্যও ব্যবহার করা হচ্ছে সিন্থেটিক পাত্র। পুষ্টিবিদ শ্রেয়া বলছেন, তার বদলে কলাপাতার ব্যবহারে অনেক নিরাপদ। কারণ—

১। কলাপাতায় খাবার খেলে শরীরে মাইক্রোপ্লাস্টিক যাওয়ার ঝুঁকি তো থাকছেই না, থাকছে না রাসায়নিক বিক্রিয়ার আশঙ্কাও। ফলে কলাপাতা ক্ষতিকর তো নয়ই, বরং প্লাস্টিক বা সিন্থেটিক পাত্রে খাওয়ার থেকে উপকারী।



২। কলাপাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল অর্থাৎ জীবাণুরোধক উপাদান। যা খাবারে ব্যাক্টেরিয়া সংক্রমিত হতে দেয় না।

৩। গরম খাবার কলাপাতায় পরিবেশন করা হলে কলাপাতার সুগন্ধ খাবারের সঙ্গে মিলেমিশে একটা সুন্দর গন্ধ তৈরি করে যা খেতে ভাল লাগে।

৪। কলাপাতায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ক্লোরোফিল। পুষ্টিবিদ বলছেন, অনেকেই মনে করেন, কলাপাতায় গরম খাবার পরিবেশন করা হলে সেই সব গুণ খাবারেও মিশতে পারে। যদিও এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। অবশ্য ভারতের প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদে এর গুণের কথা বলা আছে।

৫। পুষ্টিবিদ বলছেন, কলাপাতায় খাবার খেলে নিজের সংস্কৃতি আর ঐতিহ্যের সঙ্গেও জুড়ে থাকা যায়। মাটির টান অনুভব করা যায়। যা আর কিছু না হোক মন ভাল করতে বাধ্য।

৬। তা ছাড়া কলাপাতা সহজলভ্যও। গ্রামে, শহরতলিতে এটি বিনামূল্যেই পাওয়া যায়। শহরেও খুব বেশি দাম দিতে হয় না। তাই এটি ব্যবহারে অসুবিধা হওয়ার কথা নয়। তবে পুষ্টিবিদের পরামর্শ। কলাপাতা ব্যবহার করার আগে সব সময় ভাল ভাবে ধুয়ে নিন।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১২
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×