সম্ভবত কোনো মুরুব্বির বদ দোয়াতে আমি কবিতা চারলাইনের বেশি দীর্ঘ করতে পারিনা। খুব বেশি হলে ৬ লাইন হয়। কবিতার টুকলিফাই করা কিছু অংশ আপনাদের জন্য

০১
নিবন্ধিত হইনি আজ বিকেলের আলোয়
সুযোগ মেলেনি স্পর্শের শরতে ভেজা গ্রীল;
এখানে মানুষ ঠাসা ইট পাথরের কোনায়
অবসরে খোঁজা হয়নি বিষন্নতার নীল!
০২
রক্তিম স্পন্দনে মেলে ধরার সুযোগ খুঁজিনি
শুধু বিস্ময়বোধে আচ্ছন্ন ছিলাম কিছুকাল;
আঙুলে আঙুলে জড়ানো অসংখ্য স্মৃতিতে
শুধু হতস্থব্ধ ছিলাম সেদিন পুরো বিকাল!
০৩
হিংস্র রক্তাক্ত বিভীষিকাসনে
আমার অস্থির দৈব বিশ্বাস;
আমি নাকি মানুষ শ্রেষ্ঠ, তবে-
কেন হৃদয়ে পশুত্বের বসবাস
০৪
বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছো;
বিশ্বাসটা অলৌকিক যেমন!
আমি এমন নই এটা সত্য একান্তই
আমি আছি এখনো নষ্ট ছেলে তেমন!
০৫
খ্যাতির প্রাচীরের শেওলা হয়েই থাকবো
বুঝতে চাই মহাকালে তোমার খ্যাতির মর্ম;
বাহিরে ছিলে অবিচল নারীবাদী তুমি
অথচ ঘরে চর্চা তোমার পুরুষ্যত্বের ধর্ম!
০৬
হৃদয়ে বেজেছিল মৃদু ঝংকার
প্রণয় ঘটেছিল খুব সহজে-ই ;
আসক্তিতে গ্রাস সত্তা-শরীর আমার
প্রিয়া গেঁথে আছে মগজে!!
০৭
আমি চাই স্পর্শ জোছনা চন্দ্রের
তুমি বল আকাশ অনেক দূর;
মুখে বল ভালোবাসো আমায়
অথচ অন্তরে সংশয় সমুদ্দুর!!
০৮
জমকালো বর্জপাত এখন উদযাপনের বিষয়বস্তু
হৃদয়ের গহীনে শুধু দীর্ঘশ্বাসের স্তর;
অক্ষরে অক্ষরে দীক্ষিত মানব বিবেক কন্ঠে
জ্ঞানের মুখোশে খোদাই নিরক্ষরতার স্বাক্ষর!!
০৯
আমি স্তব্ধ হই এখনো
কিছু খোলা কবিতার ছলে
কিছু হাসি ঠুকরে যায় হৃদয়
অবসরে চুপিসারে!
১০
কিছু বাধাহীন গ্রহ-নক্ষত্র
করছে সুখের আলিঙ্গন
কিছু জ্বলছে অপূর্ণতায়
কিছুরা ছুটছে ব্যতিক্রম
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




