তোমার বিয়ের দু’দিন আগে, দাওয়াত করবে বলে
আমার সাথে শেষ বিকেলে, দেখা করতে এলে।
মুখ ভার করে বললাম আমি , কি বলবে বল?
কিছু না! আমায় বরং, এগিয়ে দাও, চল।
রিক্সায় তুমি উঠলে, আমি তখনও চুপচাপ
আকাশটা মন খারাপ করে, কাঁদল টুপটাপ।
তুমিও কাদছিলে, আমি কি আর করি!
শান্তনা দেবার জন্য, তাই তোমার হাত্টা ধরি!
রিক্সায় তোমার কান্না আমায়, অসস্তিতে ফেলল
বার দুয়েক মুখ ঘুরিয়ে, রিক্সাওলা দেখল!
নামার সময় ও ব্যাটাকে সামনে তাকাতে বলে
বৃষ্টির কথা মাথায় রেখে হুড দিই তুলে ।
সেই থেকে ঘুম আসেনা!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


